Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ঘণ্টায় আরও ২০ শিশুর মৃত্যু, বিহারে অ্যাকিউট এনসেফেলাইটিসের বলি ৯৩, বাড়ছে মৃতের সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে মৃত্যু। অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমের সংক্রমণ অব্যাহত বিহারের অন্তত ১২টি জেলায়। গত ২৪ ঘণ্টায় মুজফফরপুর ও সংলগ্ন এলাকায় এনসেফেলাইটিসের বলি হয়েছে আরও ২০টি শিশু। সব মিলিয়ে বিহারে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩

২৪ ঘণ্টায় আরও ২০ শিশুর মৃত্যু, বিহারে অ্যাকিউট এনসেফেলাইটিসের বলি ৯৩, বাড়ছে মৃতের সংখ্যা

শেষ আপডেট: 16 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে মৃত্যু। অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমের সংক্রমণ অব্যাহত বিহারের অন্তত ১২টি জেলায়। গত ২৪ ঘণ্টায় মুজফফরপুর ও সংলগ্ন এলাকায় এনসেফেলাইটিসের বলি হয়েছে আরও ২০টি শিশু। সব মিলিয়ে বিহারে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩। যদিও বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৮০ জন। তাদের মধ্যে চিকিৎসা চলছে ৪৪ জন শিশুর। বিহারের হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। গত রবিবার চিকিৎসকদের একটি দলকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে মুজফফরপুরে পৌঁছন তিনি। শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। মন্ত্রীর পরিদর্শনের সময়েই হাসপাতালে আরও চার শিশুর মৃত্যু হয়। মন্ত্রীদের সামনেই শিশু কোলে বুক ফাটা আর্তনাদ করতে থাকেন সন্তানহারা মায়েরা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রত্যেক মৃতের আত্মীয়কে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চার লক্ষ টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েক বছরে এনসেফেলাইটিস কার্যত মহামারীর আকার নিয়েছে বিহারে। যদিও স্বাস্থ্য মন্ত্রক শুরুতে দাবি করেছিল, এনসেফেলাইটিস নয় বরং ‘ব্রেন ফিভার’-এ মৃত্যু হয়েছে শিশুদের। অত্যধিক গরমে এবং তাপপ্রবাহের কারণে লিচু থেকে বেরনো টক্সিন রক্তে শর্করার মাত্রা কমিয়ে দিয়ে মস্তিষ্কের কোষের মৃত্যু ঘটাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এনসেফেলাইটিস সিনড্রোম হোক বা ব্রেন ফিভার, মৃত্যু মিছিল আটকাতে উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্র। মুজফফরপুরের স্বাস্থ্য পরিষেবা নিয়েও খুশি নন তিনি। জানিয়েছেন, সেখানে অনেক বেশি শয্যার আইসিইউ তৈরি করা হবে অবিলম্বে। তা ছাড়া বিহারের অন্তত পাঁচ থেকে ছ’টি জেলায় যেখানে রোগের প্রাদুর্ভাব অনেক বেশি, সেখানে বায়োলজি ল্যাব গড়ে তোলা হবে। গত বছর কম হলেও ২০১৪ সালে বিহারে মহামারীর আকার নিয়েছিল এনসেফেলাইটিস। চলতি বছরে, বিহারের ১২টি জেলার ২২২টি ব্লক অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোমে আক্রান্ত। মুজফ্‌ফরপুর জেলা প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, গত জানুয়ারি থেকে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস) সন্দেহে মোট ১৭৯ জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এই সব এলাকায় অপরিণত লিচু খেয়েও ওই শিশুরা আক্রান্ত হতে পারে বলে অনেকেই মনে করছেন। চিকিৎসকদের মতে, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার ঘটনাকে বলা হয়, ‘হাইপোগ্লাইসেমিয়া’। রক্তে সোডিয়াম বা পটাসিয়ামের মতো ধাতব মৌলের পরিমাণ কমে গেলেও হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হন রোগী। রক্ত পরীক্ষায় দেখা গেছে এই সব এলাকার অনেক শিশুই হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-brain-disease-linked-to-lychee-toxins-kills-47-children-in-india/

```