Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বনেটের উপর হুমড়ি খেয়ে পড়েছেন ট্রাফিক অফিসার, সেই ভাবেই ছুটল গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: গাড়ির বনেটে উপুড় হয়ে পড়ে রয়েছেন এক ট্রাফিক কর্তা। সেই ভাবে তাঁকে নিয়ে ছুটছে গাড়ি। পরিত্রাহী চেঁচাচ্ছেন পুলিশ কর্তা। কিন্তু কে কার কথা শোনে! চালক নির্বিকার। কিছু দূরে গিয়ে থামল গাড়ি। তারপর? গুরগাঁও সিগনেচার টাওয়ার চকের

বনেটের উপর হুমড়ি খেয়ে পড়েছেন ট্রাফিক অফিসার, সেই ভাবেই ছুটল গাড়ি

শেষ আপডেট: 19 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: গাড়ির বনেটে উপুড় হয়ে পড়ে রয়েছেন এক ট্রাফিক কর্তা। সেই ভাবে তাঁকে নিয়ে ছুটছে গাড়ি। পরিত্রাহী চেঁচাচ্ছেন পুলিশ কর্তা। কিন্তু কে কার কথা শোনে! চালক নির্বিকার। কিছু দূরে গিয়ে থামল গাড়ি। তারপর? গুরগাঁও সিগনেচার টাওয়ার চকের এই ঘটনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এএনআই সেই ভিডিও টুইট করা মাত্র সেটা দ্রুত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। চালকের নির্বুদ্ধিতা ও বেপরোয়া মনোভাব দেখে বেজায় চটেছেন ভিউয়াররা। কেই বলেছেন, গুরগাঁওতে এটাই স্বাভাবিক। এমন ভাবেই ট্রাফিক আইন ভেঙে থাকেন গাড়ির চালকরা। আবার কেউ, অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ব্যাপারটা ঠিক কী? অভিযোগ, চালক রাস্তার ভুল জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বেপরোয়া ছিল গতি। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারতো। চেকিং পয়েন্টে তাই চালককে গাড়ি থামাতে বলেন ওই ট্রাফিক অফিসার। গাড়ির গতি কমলেও পুরোপুরি গাড়ি থামাননি চালক। পুলিশ কর্তা তাই গাড়ির সামনে এসে চালককে থামানোর নির্দেশ দিচ্ছিলেন। স্টিয়ারিং হাতে চালক তখন বেপরোয়া। গাড়ি তো থামেইনি, উল্টে এক ধাক্কায় ট্রাফিক কর্তাকে বনেটের উপর ফেলে গাড়ি ছুটিয়ে পালাবার তাল করেছিলেন চালক। শেষমেশ পুলিশের শাসানিতে গাড়ি থামাতে বাধ্য হন। তবে গাড়ি থামিয়েও শান্ত হননি চালক। ভিডিওতে চালকের আসনে থাকা যুবককে পুলিশের সঙ্গে গলা উঁচিয়ে ঝগড়া করতেও দেখা গেছে।  

দেখুন সেই ভিডিও:

https://twitter.com/ANI/status/1075589382596374528

```