Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্বাস্থ্যকর শৌচালয় আর নয়, মহিলাদের হাইজিনের কথা মাথায় রেখেই আইআইটি-র পড়ুয়ারা বানাল 'স্যানফে'

দ্য ওয়াল ব্যুরো: আপৎকালীন প্রাকৃতিক প্রয়োজনের সময় হাতের নাগালে শৌচালয় নেই, এমন সঙ্কটের মুখোমুখি হননি এমন মহিলা বিরল। সোমবার 'বিশ্ব শৌচালয় দিবস'-এ দেশে আরও বেশি শৌচাগার তৈরির নানা অঙ্গীকার করলেও বাস্তব সমস্যাটা অন্য জায়গায়। শৌচালয়ের অভাব যেম

অস্বাস্থ্যকর শৌচালয় আর নয়, মহিলাদের হাইজিনের কথা মাথায় রেখেই আইআইটি-র পড়ুয়ারা বানাল 'স্যানফে'

শেষ আপডেট: 19 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: আপৎকালীন প্রাকৃতিক প্রয়োজনের সময় হাতের নাগালে শৌচালয় নেই, এমন সঙ্কটের মুখোমুখি হননি এমন মহিলা বিরল। সোমবার 'বিশ্ব শৌচালয় দিবস'-এ দেশে আরও বেশি শৌচাগার তৈরির নানা অঙ্গীকার করলেও বাস্তব সমস্যাটা অন্য জায়গায়। শৌচালয়ের অভাব যেমন আছে, তেমনি শৌচালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখাটাও একটা অঙ্গীকার। সেটার প্রতিফলন এখনও সব জায়গায় দেখা যায়নি। তাই প্রায়শই মহিলাদের রাস্তাঘাটে, অফিসে, রেস্তোরাঁয়, যে কোনও জায়গায় সমস্যার মুখোমুখি হতে হয়। মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তাই দিল্লি আইআইটি-র পড়ুয়ারা বানিয়ে ফেলেছেন এমন এক ডিভাইস যার সাহায্যে মহিলারাই দাঁড়িয়েই প্রস্রাব করতে পারবেন, শুধু তাই নয় যে কোনও জরুরি অবস্থায় সঙ্গ দেবে এই ডিভাইস। দিল্লি এইমস-এ পরীক্ষামূলক গবেষণার পর আনুষ্ঠানিক ভাবে এই ডিভাইস মহিলাদের হাতে চুলে দিয়েছেন আইআইটি-র ছাত্রেরা। সুস্থ শরীর নিয়ন্ত্রণের চাবিকাঠিই হল হাইজিন। মহিলাদের হাইজিনের খেয়াল রাখবে এই ডিভাইস, তাই র নাম 'স্যানফে' (Sanitation for Female)। দাম মাত্র দশ টাকা। 'স্যানফে'-র প্রসার ও প্রচারের জন্য কর্মশালার আয়োজনও হয়েছে।দেশের নানা জায়গায়  #StandUpForYourself নামে ক্যা্ম্পেন শুরু করতে চলেছে পড়ুয়ারা, যেখানে এক লক্ষ এই ডিভাইসের নমুনা বিনামূল্যে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। দিল্লি আইআইটি-র এক ছাত্র অর্চিত আগরওয়ালের কথায়, "পাবলিক টয়লেটের অপরিচ্ছনতা, জায়গায় জায়গায় শৌচাগারের অভাব মেয়েদর জটিল সমস্যার মুখমুখি করে দেয়। ভারতে প্রতি দু'জন মহিলার একজন মূত্রনালীর সংক্রমণে ভোগেন। প্রত্যন্ত এলাকায় সেই সংখ্যাটা অনেক বেশি। মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তাই আমাদের তরফ থেকে মা-বোনেদের এই উপহার।" বিশ্বের মোট যে সংখ্যক মানুষ শৌচাগার ব্যবহার করেন না, তাঁদের শতকরা ৫৯ ভাগই ভারতের বাসিন্দা। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত’ অভিযানে র্হস্থ্য শৌচাগার নিয়ে  যেমন কর্মসূচি নেওয়া হয়েছে, ঠিক ততটাই প্রয়োজন কর্মস্থলে, পথে-ঘাটে একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে ‘কমিউনিটি টয়লেট’। যেটা এখনও আমাদের দেশে হাতে গোনা। আর যে সমস্ত সুলভ শৌচালয় রয়েছে তার সংখ্যাও প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এখনকার ব্যস্ত সময় বেশিরভাগ মহিলাকেই বাড়ির বাইরে কাটাতে হয়। অপরিচ্ছন্ন টয়লেট অথবা টয়লেটের অভাবের কারণে কর্মরত মহিলাদের একটা বড় অংশ এখনও সারাদিন জল না খেয়ে কাটান। অথবা অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহারের কারণে মূত্রনালীর সংক্রমণে (Urinary Tract Infection (UTI) ভেগেন। অর্চিত জানিয়েছে, 'স্যানফে' গর্ভবতী মহিলাদের জন্য খুবই প্রয়োজনীয় ডিভাইস। তা ছাড়া যে সব মহিলারা আর্থ্রাইটিস বা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাঁদের জন্য 'স্যানফে' খুবই দরকারি। পুরোপুরি প্রাকৃতিক উপাদানে তৈরি এই ডিভাইস একেবারেই স্বাস্থ্যসম্মত। কোনওরকম ছুতমার্গ না রেখেই মহিলারা ব্যবহার করতে পারেন। ঋতুকালীন সময়েও ব্যবহার করা যাবে 'স্যানফে'।  

```