Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘোড়ায় চড়ে নাচতে নাচতে যাচ্ছে বর, হঠাৎ উড়ে এল গুলি, তারপর...

দ্য ওয়াল ব্যুরো:  বিয়ের মণ্ডপ থেকে দূরত্ব আর মাত্র ৫০০ মিটার। ঘোড়ায় সওয়ার বর। নাচতে নাচতে চলেছে বারাত। আচমকাই ছন্দপতন। বিকট চিৎকার করে কাঁধ ধরে ঘোড়া থেকে মাটিতে পড়ল বর। রক্তে ভেসে যাচ্ছে শরীর। মোটরবাইকে চেপে ততক্ষণে চম্পট দিয়েছে দুই আততা

ঘোড়ায় চড়ে নাচতে নাচতে যাচ্ছে বর, হঠাৎ উড়ে এল গুলি, তারপর...

শেষ আপডেট: 19 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  বিয়ের মণ্ডপ থেকে দূরত্ব আর মাত্র ৫০০ মিটার। ঘোড়ায় সওয়ার বর। নাচতে নাচতে চলেছে বারাত। আচমকাই ছন্দপতন। বিকট চিৎকার করে কাঁধ ধরে ঘোড়া থেকে মাটিতে পড়ল বর। রক্তে ভেসে যাচ্ছে শরীর। মোটরবাইকে চেপে ততক্ষণে চম্পট দিয়েছে দুই আততায়ী। সমবার রাতে দক্ষিণ দিল্লির মাদঙ্গির এলাকার এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। গুলি লেগেছে যুবকের কাঁধে। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন অনেকটা রক্তক্ষরণের ফলে তাঁর অবস্থা গুরুতর। বছর পঁচিশের ওই যুবকের নাম বাদল। পুলিশ জানিয়েছে, যুবকের জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যক্ষদর্শীদের কথায়, সোমবার রাতে বারাত সাজিয়ে বিয়ে করতে যাচ্ছিল বাদল। রাত ১০টা নাগাদ মাদঙ্গির এলাকায় ঘোড়া দাঁড় করিয়ে সবাই গানের তালে নাচছিলেন। হঠাৎই ভিড়ের মধ্যে এসে দাঁড়ায় একটি মোটরবাইক। তাতে সওয়ার ছিল দুই আরোহী। তাদের মুখ বাঁধা ও হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বাদলকে লক্ষ্য করে গুলি চালিয়েই বাইক ছুটিয়ে পালায় তারা। ঘটনায় অজ্ঞাতপরিচয় আততায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের সনাক্ত করার কাজ চলছে। বাদলের কোনও শত্রু ছিল কি না সেটাও জানার চেষ্টা করছে পুলিশ।  

```