Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিষ খাইয়ে দু'টি চিতাবাঘকে খুন করার অভিযোগ! গ্রামবাসীদের পোষা কুকুর খেয়ে ফেলেছিল তারা

দ্য ওয়াল ব্যুরো: বিষ খাইয়ে দু'টি চিতাবাঘকে মেরে ফেলার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নান্দেদ জেলার তাল্লারি-জলকওয়াড়ি জঙ্গলের বনকর্মীদের দাবি, কয়েক দিন আগে বাঘ দু'টি এলাকাবাসীর কয়েকটি পোষা কুকুরকে মেরে ফেলে। তারই প্রতিশোধ নি

বিষ খাইয়ে দু'টি চিতাবাঘকে খুন করার অভিযোগ! গ্রামবাসীদের পোষা কুকুর খেয়ে ফেলেছিল তারা

শেষ আপডেট: 19 April 2020 11:07

দ্য ওয়াল ব্যুরো: বিষ খাইয়ে দু'টি চিতাবাঘকে মেরে ফেলার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নান্দেদ জেলার তাল্লারি-জলকওয়াড়ি জঙ্গলের বনকর্মীদের দাবি, কয়েক দিন আগে বাঘ দু'টি এলাকাবাসীর কয়েকটি পোষা কুকুরকে মেরে ফেলে। তারই প্রতিশোধ নিতে এভাবে বিষ খাওয়ানো হয় বাঘ দু'টিকে! বনকর্মীরা জানিয়েছেন, বুধবার প্রথম বাঘটির সন্ধান পাওয়া যায় মৃত অবস্থায়। এর পর শনিবার আরও একটির দেহ খুঁজে পাওয়া যায়। এদের দু'জনেরই বয়স দুই থেকে তিন বছরের মধ্যে। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে ওই পুরুষ ও স্ত্রী বাঘটির। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মহারাষ্ট্রের বনোন্নয়ন কর্পোরেশনের ডিভিশনাল ম্যানেজার জানিয়েছেন, তদন্ত করে দেখা হবে এই মর্মান্তিক ঘটনা। কে বা কারা এর সঙ্গে জড়িত, তার খোঁজ করার চেষ্টা চলছে। চিহ্নিত করা গেলেই লিখিত অভিযোগ দায়ের হবে। পশুপ্রেমী বহলও ক্ষোভে ফেটে পড়েছেন এই ঘটনায়। তাঁদের দাবি, অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। অনেকেই বলছেন, খিদের জ্বালায় কুকুর মেরে খেয়েছিল বাঘ দু'টি। শিকারি প্রাণীর স্বাভাবিক প্রবৃত্তি মেনেই ঘটেছিল এমনটা। কিন্তু তাই জন্য গ্রামবাসীদের একাংশ যে এমন প্রতিশোধী হয়ে উঠবেন, তা সকলের দুঃস্বপ্নের বাইরে ছিল। গ্রামবাসীদেরই একাংশ বলেছেন, কুকুর মেরে ফেলার ঘটনায় বাঘ দু'টির উপর ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। সুযোগ খুঁজছিলেন, তাদের শেষ করে দেওয়ার। কিন্তু ঠিক কে বা কারা, কীভাবে এমন করে বিষ খাওয়াল, তা এখনও স্পষ্ট নয়।

```