Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

দু'বছরের শিশুর ওপরে অত্যাচার করছেন মা, ভিডিও ভাইরাল, গ্রেফতার মহিলা

দ্য ওয়াল ব্যুরো : দুই বছরের শিশুর (child) মুখে আঘাত করছেন তার মা। শিশুটির মুখ থেকে রক্ত ঝরছে। কিন্তু তাতেও তার মা থামছেন না। গত ফেব্রুয়ারি মাসে এমনই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অপর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, শিশুটির পায়ে আঘাত করছেন তা

দু'বছরের শিশুর ওপরে অত্যাচার করছেন মা, ভিডিও ভাইরাল, গ্রেফতার মহিলা

শেষ আপডেট: 30 August 2021 07:59

দ্য ওয়াল ব্যুরো : দুই বছরের শিশুর (child) মুখে আঘাত করছেন তার মা। শিশুটির মুখ থেকে রক্ত ঝরছে। কিন্তু তাতেও তার মা থামছেন না। গত ফেব্রুয়ারি মাসে এমনই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অপর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, শিশুটির পায়ে আঘাত করছেন তার মা। সে যন্ত্রণায় কাঁদছে। একইসঙ্গে তার মাও কাঁদছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির পিঠে রয়েছে বীভৎস ক্ষত। সম্ভবত তাকে চাবুক মারা হয়েছিল। তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পরে নানা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই মহিলার নাম তুলসী। তাঁর বয়স ২৩। অল্পদিন আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। যে শিশুটির ওপরে তিনি অত্যাচার করছিলেন, তার নাম প্রদীপ। ওই মহিলার দু’টি সন্তান রয়েছে। প্রদীপ তাঁর ছোট ছেলে। শিশুর ওপরে অত্যাচারের অভিযোগে পুলিশ তুলসীকে গ্রেফতার করেছে। তুলসী ও তাঁর স্বামী দু’জনেই চাষের কাজ করতেন। বিবাহ বিচ্ছেদের পরে দুই সন্তানকে নিয়ে তুলসী তামিলনাড়ুর চিত্তুরে তাঁর মায়ের বাড়িতে চলে আসেন। তামিলনাড়ু পুলিশের একটি বিশেষ দল চিত্তুরে গিয়ে তাঁকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাক্তন স্বামীর সঙ্গে প্রায়ই তুলসীর ঝগড়া হয়। তারপরেই তিনি শিশুটিকে মারধর করেন। ওই শিশুর জন্মের সময় তুলসী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রদীপের জন্ম হয়। তারপরে তুলসীর নানা শারীরিক সমস্যা হয়েছিল। সম্ভবত সেজন্যই তিনি শিশুটিকে অপছন্দ করেন। পুলিশের ধারণা, তুলসী ফের বিবাহ করতে চান। কিন্তু তাঁর প্রাক্তন স্বামী দ্বিতীয় বিবাহে বাধা দিচ্ছেন। সেজন্যই তুলসীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হয়। ভিল্লুপুরম জেলার পুলিশ সুপার এন শ্রীনাথ বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, তুলসীর সঙ্গে অপর কোনও পুরুষের যোগাযোগ রয়েছে। তুলসী ওই ব্যক্তিকে বিবাহ করতে চান। সেজন্য প্রাক্তন স্বামী ভাদিভাঝাগানের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হয়। প্রতিবার ঝগড়ার পরে তিনি শিশুপুত্রের ওপরে অত্যাচার করেন।” তুলসীর সঙ্গে যে ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাঁকেও খুঁজছে পুলিশ। বিচারক নির্দেশ দিয়েছিলেন, তুলসী মানসিকভাবে অসুস্থ কিনা পরীক্ষা করা হোক। পরে মনোবিদরা জানিয়েছেন, তুলসী মানসিকভাবে অসুস্থ নন। তাঁর বিরুদ্ধে অপহরণ ও অন্যকে গুরুতর আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। প্রদীপ ও তার দাদাকে তাদের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```