
শেষ আপডেট: 21 September 2020 09:35
কিছুদিনের মধ্যে নৌবাহিনী এমএইচ সিক্সটি আর নামে একধরনের হেলিকপ্টার পাবে। সম্ভবত যুদ্ধজাহাজের দুই মহিলা কর্মী ওই ধরনের হেলিকপ্টারে চড়ে উড়বেন। সাধারণত শত্রুর জাহাজ ও সাব মেরিন খুঁজে বার করার জন্য ওই হেলিকপ্টারগুলি কাজে লাগে। তা থেকে ক্ষেপণাস্ত্র ও টর্পেডো ছোড়া যায়। ২০১৮ সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন লকহিড মার্টিন কোম্পানির তৈরি ওই হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন করেন। তাতে খরচ হবে ২৬০ কোটি ডলার।
অল্পদিন আগেই জানা যায়, রাফায়েল যুদ্ধবিমান চালানোর জন্য এক মহিলা পাইলটকে নিয়োগ করছে বায়ু সেনা। তিনি আম্বালায় বায়ুসেনার গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে কাজ করেন। ২০১৬ সালে প্রথমবার যুদ্ধবিমান চালানোর কাজে তিন মহিলাকে নিয়োগ করা হয়। তাঁরা হলেন ফ্লাইট লেফটেন্যান্ট অবনী চতুর্বেদি, ফ্লাইট লেফটেন্যান্ট মোহনা সিং এবং ফ্লাইট লেফটেন্যান্ট ভাওন্না কান্থ। বর্তমানে বায়ুসেনায় ১৮৭৫ জন মহিলা কাজ করেন। তাঁদের মধ্যে ১০ জন চালান যুদ্ধবিমান। ১৮ জন মহিলা নেভিগেটর হিসাবে কাজ করেন। তাঁদেরও প্রয়োজনে যুদ্ধবিমানের চালক হিসাবে নিয়োগ করা যেতে পারে।