Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বাজ পড়ে মৃত্যু ২ জনের, মর্মান্তিক ঘটনা শহরে

দ্য ওয়াল ব্যুরো: বাজ পড়ে কলকাতায় মৃত্যু হল দুই মহিলার। মৃতদের নাম কাজলা নস্কর (৫৮) ও , পলানি মণ্ডল (২৪)। তাঁরা দু’জনেই সোনারপুরের বাসিন্দা। বাইপাসের ধারে ধাপার মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে মৃত্যু হয় তাঁদের। শুক্রবার দুপুর তিনিটে নাগ

কলকাতায় বাজ পড়ে মৃত্যু ২ জনের, মর্মান্তিক ঘটনা শহরে

শেষ আপডেট: 9 June 2023 14:48

দ্য ওয়াল ব্যুরো: বাজ পড়ে কলকাতায় মৃত্যু হল দুই মহিলার। মৃতদের নাম কাজলা নস্কর (৫৮) ও , পলানি মণ্ডল (২৪)। তাঁরা দু’জনেই সোনারপুরের বাসিন্দা। বাইপাসের ধারে ধাপার মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে মৃত্যু হয় তাঁদের।

শুক্রবার দুপুর তিনিটে নাগাদ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সময়েই ধাপার মাঠে কাগজ কুড়োনোর কাজ করছিলেন কাজলা ও পালানিরা। বজ্রাঘাতে গুরুতর জখম হয়েছেন সন্ন্যাসী মণ্ডল নামের আরএকজন।

জানা গিয়েছে, তিন জনকেই উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সন্ন্যাসী মণ্ডল।

প্রবল দাবদাহের মধ্যে কিছুক্ষণের বৃষ্টি শহরবাসীকে স্বস্তি দিয়েছে বটে। কিন্তু তারমধ্যেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে কলকাতায়। কয়েক মাস আগে রাজ্যের বিভিন্ন জেলায় বাজ পড়ে একদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল রাজ্যে। এদিন কলকাতাতেই জোড়া প্রাণ গেল।

ধানবাদের খোলামুখ খনিতে ফের ধস! মৃত ১ শিশু-সহ তিন, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের


```