Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বারামুল্লায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২, বড় হামলার আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ফের জম্মু-কাশ্মীরের বারামুল্লায় (Baramulla encounter) জঙ্গি ও সেনার (army) সংঘর্ষ। বৃহস্পতিবার ভোররাতে দু'পক্ষের এনকাউন্টার হওয়ার ঘটনায় দুই সন্ত্রাসী (terrorists) নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি এক

বারামুল্লায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২, বড় হামলার আশঙ্কা

শেষ আপডেট: 4 May 2023 03:25

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ফের জম্মু-কাশ্মীরের বারামুল্লায় (Baramulla encounter) জঙ্গি ও সেনার (army) সংঘর্ষ। বৃহস্পতিবার ভোররাতে দু'পক্ষের এনকাউন্টার হওয়ার ঘটনায় দুই সন্ত্রাসী (terrorists) নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি একে ৪৭ রাইফেল এবং একটি পিস্তল-সহ একাধিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

https://twitter.com/KashmirPolice/status/1653923831592161281?s=20

পুলিশ সূত্রে খবর, এনকাউন্টারে নিহত দুই সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা এবং তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-র অন্তর্ভুক্ত। দু'জনেরই মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের নাম শাকির মজিদ নাজার এবং হানান আহমেদ সেহ। দুই মৃতই সোপিয়ান জেলার বাসিন্দা।

জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, "উত্তর কাশ্মীরের ওয়ানিগাম গ্রামে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ভোররাতে অভিযান চালায়। এরপরই বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় দুই সন্ত্রাসীর সঙ্গে শুরু হয় এনকাউন্টার। তাতেই নিহত হয় দুই জঙ্গি।"

https://twitter.com/KashmirPolice/status/1653943796990881795?s=20

এই এনকাউন্টারের পর পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে যে, "দু'জনেই স্থানীয় সন্ত্রাসী। নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইটি-র সদস্য এবং সোপিয়ান জেলার বাসিন্দা হিসাবে চিহ্নিত। গোয়েন্দা মারফত খবর, উভয়েই এবছর মার্চ মাসে ওই সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছিল। ঘটনার আরও তদন্ত চলছে।"

গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার হওয়ায় স্বাভাবিকভাবেই সেনার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে সন্ত্রাসবাদীরা আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায় নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

মাঝরাতে কুস্তিগির ও দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ! যন্তরমন্তরের ধর্নামঞ্চ যেন কুরুক্ষেত্র


```