Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অঙ্ক পরীক্ষা দিতে এসে অসুস্থ! সময় পেরলেও মাধ্যমিক দিল ২ ছাত্রী

অঙ্ক পরীক্ষার উত্তরপত্র হাতে পেয়েই অসুস্থ হয়ে পড়েছিল দুজন মাধ্যমিক পরীক্ষার্থী। ১ টার সময়ে পরীক্ষা শেষ হলেও দুই ছাত্রীকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁকরাইলে।  

অঙ্ক পরীক্ষা দিতে এসে অসুস্থ! সময় পেরলেও মাধ্যমিক দিল ২ ছাত্রী

শেষ আপডেট: 8 February 2024 20:51

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অঙ্ক পরীক্ষার উত্তরপত্র হাতে পেয়েই অসুস্থ হয়ে পড়েছিল দুজন মাধ্যমিক পরীক্ষার্থী। ১ টার সময়ে পরীক্ষা শেষ হলেও দুই ছাত্রীকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁকরাইলে।  

দুজনকেই স্কুলে কর্তৃপক্ষ সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ওই পরীক্ষার্থীরা আরও অসুস্থ হয়ে পড়লে তাদের হাজি এসটি মল্লিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসার পরে তারা একটু সুস্থ বোধ করলে হাসপাতালের শয্যাতে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।  

দুই ছাত্রীর নাম রূপসা বাগানি ও তানিশা শেখ। পরিবারের লোকেরা জানান, একজনের সিট পড়েছিল সাঁকরাইল গার্লস হাই স্কুলে, অন্যজন সাঁকরাইল অভয়চরণ হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল। 

পরীক্ষা হলে অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সময় নষ্ট হয়েছে। তাই একটার সময় পরীক্ষা শেষ হবার কথা থাকলেও সময় অতিক্রান্ত হয়ে যাবার পরও তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই দুই ছাত্রীর এক বছর যাতে নষ্ট না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক অনির্বাণ সাহা বলেন, "দু'জনের অসুস্থ হবার খবর বোর্ডের আধিকারিকদের জানানো হয়। হাসপাতালে তাঁরা আসেন। সেখানেই চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা করা হয়। আপাতত দুজনে সুস্থ আছে। পরীক্ষার পর বাড়ি ফিরে গেছে অভিভাবকদের সঙ্গে।"


```