Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ায় আকাশপথে দুই বিমানের মুখোমুখি ধাক্কা, অনেকের মৃত্যুর আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (california) আকাশপথে দুর্ঘটনা (Accident) ! একই জায়গায় অবতরণের সময় মাঝ আকাশেই মুখোমুখি সংঘর্ষ (Collision) হয় দুটি বিমানের। বিমানদুটির (Plane) যাত্রীরা কেউই বেঁচে নেই বলেই মনে করা হচ্ছে

ক্যালিফোর্নিয়ায় আকাশপথে দুই বিমানের মুখোমুখি ধাক্কা, অনেকের মৃত্যুর আশঙ্কা

শেষ আপডেট: 19 August 2022 03:05

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (california) আকাশপথে দুর্ঘটনা (Accident) ! একই জায়গায় অবতরণের সময় মাঝ আকাশেই মুখোমুখি সংঘর্ষ (Collision) হয় দুটি বিমানের। বিমানদুটির (Plane) যাত্রীরা কেউই বেঁচে নেই বলেই মনে করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর তিনটে নাগাদ। সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে, দুটি বিমানই একই সময়ে ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। মাটি থেকে ২০০ ফুট উপরে ছিল বিমানগুলি। ছোট এবং স্থানীয় বিমানবন্দর হওয়ায় বিমান ওঠা নামার জন্য ওই বিমানবন্দরে কোনও কন্ট্রোল টাওয়ার নেই। সেই কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

দুটি ছোট বিমানে মোট ৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাঁরা কেউই বেঁচে আছেন কিনা, তা জানা যায়নি। দুর্ঘটনার সময় রানওয়েতে কেউ আহত হননি। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

চিকিৎসকদের হাজার কোটির ‘উপহার’ দিয়ে বাড়ানো হয়েছিল Dolo 650′-র বিক্রি, ওষুধ বিক্রিতে মারাত্মক কেলেঙ্কারি


```