Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিতা কপ্টারের ২ পাইলটের দেহ মিলল, অরুণাচলে ভেঙে পড়েছিল সকালেই

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ভারতীয় সেনার 'চিতা হেলিকপ্টার' ভেঙে পড়ার (Army Helicopter Crashes) ঘটনায় নিখোঁজ দুই পাইলটের মৃতদেহ উদ্ধার হল। কপ্টারের ভগ্নাবশেষ থেকে দেহ দুটি উদ্ধার করেছে ভারতীয় সেনা। বৃহস্পতিব

চিতা কপ্টারের ২ পাইলটের দেহ মিলল, অরুণাচলে ভেঙে পড়েছিল সকালেই

শেষ আপডেট: 16 March 2023 14:30

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ভারতীয় সেনার 'চিতা হেলিকপ্টার' ভেঙে পড়ার (Army Helicopter Crashes) ঘটনায় নিখোঁজ দুই পাইলটের মৃতদেহ উদ্ধার হল। কপ্টারের ভগ্নাবশেষ থেকে দেহ দুটি উদ্ধার করেছে ভারতীয় সেনা।

বৃহস্পতিবার সকাল ৯:১৫ নাগাদ অরুণাচলের মান্ডালার কাছে ভেঙে পড়ে ভারতীয় সেনার এই চিতা কপ্টারটি। জানা গিয়েছিল, রুটিন উড়ানে বেরিয়েছিল সেটি। সঙ্গে ছিলেন ২ জন পাইলট।

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। পাঁচটি উদ্ধারকারী দল উদ্ধারকার্য শুরু করে। সেনা সূত্রে খবর, এদিন বিকেলে লেফটেন্যান্ট কর্নেল ভিভিবি রেড্ডি ও মেজর জায়ান্থ এ নামক দুই পাইলটের দেহ উদ্ধার হয়।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন, ভারতীয় অস্ত্রসম্ভারে থাকা চেতক এবং চিতা হেলিকপ্টার দুটি সেই মান্ধাতা আমলের। আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগেনি। এই দুই হেলিকপ্টার যাতে বাতিল করা হয়, তা নিয়ে বারবার সেনার তরফে কেন্দ্র সরকার কাছে আবেদন করেও লাভ হয়নি।

রাহুল স্পিকারের সঙ্গে দেখা করলেন, চিঠি দিলেন অধীর, কী বললেন ওম বিড়লা


```