Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ককপিটে বসে খাচ্ছিলেন গুজিয়া আর চা, ছবি ভাইরাল হতেই সাসপেন্ড করা হল পাইলটকে

দ্য ওয়াল ব্যুরো: হোলির দিন সকালে ডিউটি ছিল বিমান ওড়ানোর। ককপিটে (cockpit) বসেও গেছিলেন তাঁরা, দোষের মধ্যে খাচ্ছিলেন একটু চা এবং গুজিয়া। সেই ছবিও তুলেছিলেন আনন্দ করে। সেই অপারধেই দু'জন পাইলটকে (pilot) সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।

ককপিটে বসে খাচ্ছিলেন গুজিয়া আর চা, ছবি ভাইরাল হতেই সাসপেন্ড করা হল পাইলটকে

শেষ আপডেট: 16 March 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো: হোলির দিন সকালে ডিউটি ছিল বিমান ওড়ানোর। ককপিটে (cockpit) বসেও গেছিলেন তাঁরা, দোষের মধ্যে খাচ্ছিলেন একটু চা এবং গুজিয়া। সেই ছবিও তুলেছিলেন আনন্দ করে। সেই অপারধেই দু'জন পাইলটকে (pilot) সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে মার্চের ৮ তারিখে, দিল্লি থেকে গুয়াহাটি যাওয়ার পথে একটি বিমানের ককপিটে। স্পাইসজেটের (SpiceJet) ওই ককপিটের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, পাইলট তাঁর এক হাতে মিষ্টি গুজিয়া ধরে আছে। নীচে কনসোলের উপর একটি চায়ের কাপ রাখা আর তাঁর পাশে আর এক চালকের হাতেও একটি গুজিয়া।

ওই বিমান কোম্পানির এক আধিকারিক জানান, দুই পাইলটের কীর্তিই তদন্ত করে দেখছে বিশেষ কমিটি। পুরো বিষয়টিকে খুঁটিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, স্পাইসজেট কোম্পানিতে ককপিটের ভিতরে খাবার নিয়ে ঢোকা বা খাবার খাওয়া নিয়ে কঠিন নিয়ম আছে। ফলে ওই দুই পাইলটের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে ওই আধিকারিক।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার হতেই অনেক টুইটারিয়ান অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মেনশন করে লিখেছেন, অত্যন্ত অপেশাদার আচরণ। ছবি দেখে অনেকেই বলেছেন, ওই তরল যদি কোনওভাবে কন্ট্রোল রুমের কোথাও পরে যায় তাহলে শর্ট সার্কিট হতে পারে। সেটা বিমানে উপস্থিত যাত্রীদের নিরাপত্তার পক্ষে অতন্ত্য ক্ষতিকর।

কোন ৬টি লক্ষণ দেখে বুঝবেন অবসাদ হচ্ছে?


```