Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারধাম যাত্রার শুরুতেই বিপত্তি! পরপর দু'দিন মৃত্যু ২ তীর্থযাত্রীর

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল এই বছরের চারধাম যাত্রা (Chardham yatra)। কিন্তু তার শুরুতেই বিপত্তি। উত্তরাখণ্ডের যমুনোত্রীতে পরপর দু'দিন হার্ট অ্যাটাকে মৃত্যু হল দুই পুণ্যার্থীর (2 pilgrims died)। উত্তরাখণ্ড

চারধাম যাত্রার শুরুতেই বিপত্তি! পরপর দু'দিন মৃত্যু ২ তীর্থযাত্রীর

শেষ আপডেট: 25 April 2023 07:12

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল এই বছরের চারধাম যাত্রা (Chardham yatra)। কিন্তু তার শুরুতেই বিপত্তি। উত্তরাখণ্ডের যমুনোত্রীতে পরপর দু'দিন হার্ট অ্যাটাকে মৃত্যু হল দুই পুণ্যার্থীর (2 pilgrims died)।

উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের তরফে বারবার করে তীর্থযাত্রীদের উদ্দেশে জানানো হয়েছিল, চারধাম যাত্রার আগে যেমন তাঁরা অবশ্যই ভালভাবে শারীরিক পরীক্ষা করান। চিকিৎসকদের তরফে ফিট সার্টিফিকেট মিললে তবেই যাত্রায় বেরোনোর জন্য অনুরোধ করা হয়েছিল। বিশেষ করে যাঁরা অসুস্থ, বা বয়স ৫৫ বছরের বেশি, তাঁদের সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সহ স্বাস্থ্য স্ক্রিনিং ফর্ম পূরণ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছিল সরকারের তরফে। কিন্তু সেসব কথা না শুনেই অনেকে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছেন বলে অভিযোগ।

সোমবার একটি বিবৃতি দিয়ে প্রসাশনের তরফে জানানো হয়েছে, 'চারধাম যাত্রায় আসা তীর্থযাত্রীরা চারধাম যাত্রা সংক্রান্ত উত্তরাখণ্ড সরকারের জারি করা পরামর্শকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। যাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হলেও সেই নির্দেশিকা অবহেলা করার ফলে পরপর দু'দিন যমুনোত্রী ধামে ভক্তদের মৃত্যুর ঘটনা ঘটছে। হৃদরোগে আক্রান্ত হয়ে যমুনোত্রীতে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শনিবারই কেদারনাথ ধামে হেলিকপ্টারের ঘুরন্ত পাখায় ধাক্কা লেগে এক ব্যক্তির মৃত্যুর হয়েছিল। তবে ওই ব্যক্তি চারধাম যাত্রায় অংশ নেননি। তিনি স্থানীয় একটি হেলিকপ্টার অপারেটিং সংস্থার একজন আধিকারিক। রবিবার দুপুরে তিনি ভ্রমণের বন্দোবস্ত করার জন্য স্টক আনতে গিয়েছিলেন। সেই সময়েই গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগম লিমিটেডের একটি হেলিপ্যাডে হেলিকপ্টারের ঘুরন্ত ব্লেডে ধাক্কা লাগে তাঁর। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আপন খেয়ালে যেন বয়ে চলেছে আস্ত রামধনু! প্রকৃতির বিস্ময় কলম্বিয়ার সাতরঙা নদী


```