Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে মৃত্যু বর্ধমানের ২ পর্যটকের, ৬ বন্ধুর মধ্যে নিঁখোজ আরও ১

সমুদ্র স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন তিন বন্ধু। দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের খোঁজ নেই এখনও। 

মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে মৃত্যু বর্ধমানের ২ পর্যটকের, ৬ বন্ধুর মধ্যে নিঁখোজ আরও ১

ফাইল ছবি

শেষ আপডেট: 16 July 2024 14:55

দ্য ওয়াল ব্যুরো: মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন ৬ বন্ধু। সকলে মিলে সমুদ্রে স্নানে নেমেছিলেন। তখনই ঘটে বিপত্তি। মৃত্যু হয় ২ জনের। এখনও নিখোঁজ একজন। তাঁর খোঁজে চলছে তল্লাশি।

ভ্রমণপ্রিয় বাঙালি ২ দিনের ছুটি পেলেই ঢুঁ মেরে আসে সমুদ্র সৈকতে। কাছের ডেস্টিনেশন বলতে অধিকাংশের পছন্দের তালিকায় রয়েছে দিঘা-মন্দারমণি। সপ্তাহের মাঝে হলেও সমুদ্র সৈকতে ভিড়ে ঘাটতি নেই। এরই মধ্যে সমুদ্র স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন তিন বন্ধু। দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের খোঁজ নেই এখনও। 

সোমবার বর্ধমানের দুর্গাপুর থেকে ৬ জন বন্ধু মিলে মন্দারমণি গিয়েছিলেন। সমুদ্রের ধারের একটি রিসর্টে ওঠেন তাঁরা। এরপর মঙ্গলবার তাঁরা সমুদ্রে স্নানে নামেন। এদিন সকালে তাঁদের বেশ খানিকটা দূরে গিয়ে সমুদ্রে নামতে দেখেন অনেকে। ঢেউয়ের ধাক্কায় ৬ জনই হাবুডুবু খেতে থাকেন। যা নজরে পড়া মাত্রই শুরু হয় উদ্ধারকাজ। ডুবুরি নামিয়ে কোনও মতে ৫ জনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও তাঁদের মধ্যে এক জনের খোঁজ চলছে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত দু'জনের নাম কৌশিক মণ্ডল (৩২) ও শঙ্কর চক্রবর্তী (৩৫)। নিখোঁজ ব্যক্তির নাম ঋত্বিক বড়াই। বাকি তিনজনকে উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

অন্যদিকে, নিখোঁজ ব্যক্তির তল্লাশিতে স্পিডবোর্ড নামানো হয়েছে। মন্দারমনি থানা সূত্রের খবর, মৃত ব্যক্তিদের মধ্যে শঙ্কর পেশায় একজন সেলসম্যান। আর কৌশিক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

ঘটনাটিতে স্বাভাবিকভাবেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। দিঘা, মন্দারমণিতে স্নানে নেমে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন পর্যটকরা। বারবার প্রশাসনের তরফে সতর্কও করা হয়। কিন্তু তাতেও হুঁশ ফেরে না পর্যটকদের।


```