Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা থেকে মহাকুম্ভ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আহত একাধিক

মহামুম্ভে পুণ্যস্নানের উদ্দেশে প্রয়াগরাজে যাচ্ছিলেন। তবে মাঝপথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি।

বাংলা থেকে মহাকুম্ভ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আহত একাধিক

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

শেষ আপডেট: 20 February 2025 10:29

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বাংলায় প্রাণ হারালেন দু'জন। এই ঘটনায় দুটি পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত বলে জানা গেছে। তাঁরা সকলেই আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন গাড়ি করে মহামুম্ভে পুণ্যস্নানের উদ্দেশে প্রয়াগরাজে যাচ্ছিলেন। তবে মাঝপথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। স্থানীয় সূত্রে খবর, কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫), শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দু'জনের মৃত্যু হয়েছে। 

গাড়ির চালক জানিয়েছেন, গতি ৭০ থেকে ৮০। তিনি নিয়ন্ত্রণ হারাননি বরং উল্টো দিক থেকে আসা একটি লরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। তারপর গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য একটি কন্টেনারে ধাক্কা মারে। 

এই ঘটনায় আহত হয়েছেন শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়,, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখোপাধ্যায় (২৭), শৈলেন বাবুর স্ত্রী রুম্পা বন্দ্যোপাধ্যায়, অন্য এক আত্মীয় শিউলি কর্মকার এবং চালক সোমনাথ চক্রবর্তী। এরমধ্যে শিউলি কর্মকারের অবস্থা সঙ্কটজনক। 

এর আগে পুণ্যস্নান সেরে কুম্ভ থেকে বাংলায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল পুণ্যার্থীদের গাড়ি। আহতরা সবাই উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। পুণ্যস্নানের পর কুম্ভ থেকে অযোধ্যা হয়ে একটি ট্রাভেলার গাড়ি করে বাড়ি ফিরছিলেন ২৬ জনের পুণ্যার্থী দলটি। গলসির সাঁকো এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে। ঘটনায় আহত হন চালক সহ ৫ জন।


```