Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পিয়ারলেস হাসপাতালের আরও দু'জন চিকিৎসক করোনায় আক্রান্ত! চিন্তা বাড়ছে রাজ্যজুড়ে

দ্য ওয়াল ব্যুরো: পিয়ারলেস হাসপাতালে আরও দু'জন চিকিৎসকের করোনা পজ়িটিভ ধরা পড়েছে! এমনই খবর মিলল রবিবার সন্ধেয়। এই নিয়ে ওই হাসপাতাল থেকে মোট চার জন চিকিৎসক, এক জন নার্স এবং দু'জন কর্মীর আক্রান্ত হওয়ার খবর এল। যদিও এ নিয়ে স্বাস্থ্য ভবন কিছুই

পিয়ারলেস হাসপাতালের আরও দু'জন চিকিৎসক করোনায় আক্রান্ত! চিন্তা বাড়ছে রাজ্যজুড়ে

শেষ আপডেট: 3 May 2020 15:08

দ্য ওয়াল ব্যুরো: পিয়ারলেস হাসপাতালে আরও দু'জন চিকিৎসকের করোনা পজ়িটিভ ধরা পড়েছে! এমনই খবর মিলল রবিবার সন্ধেয়। এই নিয়ে ওই হাসপাতাল থেকে মোট চার জন চিকিৎসক, এক জন নার্স এবং দু'জন কর্মীর আক্রান্ত হওয়ার খবর এল। যদিও এ নিয়ে স্বাস্থ্য ভবন কিছুই জানায়নি এখনও। হাসপাতাল কর্তৃপক্ষও কোনও মন্তব্য করেননি। কিন্তু সূত্রের খবর, আজ দুই চিকিৎসকের আক্রান্ত হওয়া নিয়ে খুবই চিন্তায় কর্তৃপক্ষ। তাঁদের সংক্রমণের উৎস কী, সেটাই এখন দেখার বিষয়। মার্চ মাসে রাজ্যে করোনার সংক্রমণ শুরু হওয়ার সময়েই করোনা আক্রান্ত এক রোগীকে বাইপাসের ধারে পঞ্চসায়রের পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মারা যান তিনি। তার পরে কোনও খবর আসেনি ওই হাসপাতালে অন্য কারও সংক্রামিত হওয়ার। কিন্তু বুধবার হঠাৎই জানা যায়, পিয়ারলেস হাসপাতালের দু'জন চিকিৎসক, এক জন নার্স এবং দু'জন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। স্বাভাবিক ভাবেই খানিকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। আক্রান্ত দুই চিকিৎসককে সল্টলেক আমরি হাসপাতালে এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, আক্রান্ত চিকিৎসকরা চিকিৎসা করার সময়ে পিপিই পরেই ছিলেন। তার পরেও কী করে তাঁরা সংক্রামিত হলেন, তা ভাবাচ্ছে সকলকে। বস্তুত, পিয়ারলেসের ঘটনা বিচ্ছিন্ন নয়। গত মাস দুয়েক ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সরকারি, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মেডিক্যাল কলেজে তো এই সংখ্যাটা মাত্রা ছাড়িয়েছে। ফলে স্বাস্থ্য দফতরের কর্তাদের চিন্তা ক্রমেই বাড়ছে। এই দেশে এখনও পর্যন্ত ৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তেই চিকিৎসক-নার্সরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

```