Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফের স্পিকারের কাছে ইস্তফাপত্র পাঠালেন কর্ণাটকের ২ বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে সরকার বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। এরই মধ্যে ফের দুঃসংবাদ পেল তারা। কংগ্রেসের আরও দুই বিধায়ক বুধবার স্পিকার কে আর রমেশ কুমারের কাছে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন। তাঁদের নাম এম টি বি নাগরাজ ও কে সুধ

ফের স্পিকারের কাছে ইস্তফাপত্র পাঠালেন কর্ণাটকের ২ বিধায়ক

শেষ আপডেট: 10 July 2019 11:37

দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে সরকার বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। এরই মধ্যে ফের দুঃসংবাদ পেল তারা। কংগ্রেসের আরও দুই বিধায়ক বুধবার স্পিকার কে আর রমেশ কুমারের কাছে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন। তাঁদের নাম এম টি বি নাগরাজ ও কে সুধাকর। এই নিয়ে গত শনিবার থেকে কর্ণাটকে শাসক কংগ্রেস-জে ডি এস জোটের ১৬ জন বিধায়ক ইস্তফাপত্র জমা দিলেন। নাগরাজ হোসকোট কেন্দ্রের বিধায়ক। সুধাকর চিকবল্লাপুর কেন্দ্রের বিধায়ক। এর আগে কংগ্রেসের যে বিধায়করা ইস্তফাপত্র জমা দিয়েছেন, তাঁরা আছেন মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে। বুধবার যে দু’জন ইস্তফা দিয়েছেন, তাঁরা কোথায় আছেন জানা যায়নি। মঙ্গলবার অবশ্য স্পিকার আটজনের ইস্তফাপত্র নাকচ করে দিয়েছেন। অন্যদিকে বিদ্রোহী বিধায়করা সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন, স্পিকার ইচ্ছা করে তাঁদের রেজিগনেশন লেটার গ্রহণ করছেন না।

```