Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা! এবারও নিশানায় দুই পরিযায়ী শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) অনন্তনাগে (Anantnag) ফের জঙ্গি হামলা (terror attack)! মাত্র ১০ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেখানে হামলা চলল। ৩ নভেম্বরের হামলার মতো এবারও জঙ্গিদের নিশানায় দুই পরিযায়ী শ্রমিক (migran

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা! এবারও নিশানায় দুই পরিযায়ী শ্রমিক

শেষ আপডেট: 13 November 2022 05:26

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) অনন্তনাগে (Anantnag) ফের জঙ্গি হামলা (terror attack)! মাত্র ১০ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেখানে হামলা চলল। ৩ নভেম্বরের হামলার মতো এবারও জঙ্গিদের নিশানায় দুই পরিযায়ী শ্রমিক (migrant labourers)। সূত্রের খবর, শনিবার উপত্যকায় জঙ্গিদের গুলিতে দু'জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। জানা গেছে, তাঁরা দু'জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ঘটনার পরেই কাশ্মীর জোন পুলিশের তরফে হামলার কথা স্বীকার করে নেওয়া হয়। টুইট করে বলা হয়, 'অনন্তনাগের রাখ-মোমিন এলাকায় জঙ্গিদের গুলিতে দু'জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।' এদিকে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন টিআরএফ।

পুলিশ সূত্রে খবর, শনিবার অনন্তনাগের রাখ-মোমিন এলাকায় জনবহুল বাজারের মধ্যে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই গুলিবিদ্ধ হন দু'জন পরিযায়ী শ্রমিক। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁরা। আহত দুই শ্রমিককে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

এদিকে গুলি চালানোর পরই এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় ওই জঙ্গিরা। তাদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। জানা গিয়েছে, আহত দুই পরিযায়ী শ্রমিকের নাম ছোটা প্রসাদ ও গোবিন্দ। তাঁরা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন।

কেরলে নয়া সংঘাত, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে অর্ডিন্যান্স জারি রাজ্যের


```