Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিহারে রেললাইন চুরি! গভীর রাতে ২ কিলোমিটার ট্র্যাক নিয়ে চম্পট দিল চোরেরা

দ্য ওয়াল ব্যুরো: বিহারে লুঠ, খুনোখুনির ঘটনা নতুন নয়। এমন অনেক এলাকা ছিল যেখানে সূর্যাস্তের পর কেউ যেতে সাহস পেতেন না। রাতারাতি ট্রেনের ইঞ্জিন থেকে আস্ত মোবাইলের টাওয়ার চুরি যাওয়ার ঘটনাও সামনে এসেছে। সবকিছু ছাপিয়ে চোরেরা এবার গোটা রেলল

বিহারে রেললাইন চুরি! গভীর রাতে ২ কিলোমিটার ট্র্যাক নিয়ে চম্পট দিল চোরেরা

শেষ আপডেট: 6 February 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো: বিহারে লুঠ, খুনোখুনির ঘটনা নতুন নয়। এমন অনেক এলাকা ছিল যেখানে সূর্যাস্তের পর কেউ যেতে সাহস পেতেন না। রাতারাতি ট্রেনের ইঞ্জিন থেকে আস্ত মোবাইলের টাওয়ার চুরি যাওয়ার ঘটনাও সামনে এসেছে। সবকিছু ছাপিয়ে চোরেরা এবার গোটা রেললাইনই চুরি (Bihar Rail Track Theft) করে চম্পট দিল!

সম্প্রতি বিহারের (Bihar) সমস্তিপুর জেলায় দীর্ঘ ২ কিলোমিটার লম্বা রেললাইন চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে দু'জন রেল পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

ঘটনাটি ঘটে গত ২৪ জানুয়ারি। জানা গেছে, সমস্তিপুর জেলার যে এলাকায় এই চুরির ঘটনাটি ঘটেছে সেখানে একটি চিনিরকল ছিল। আগে এই কলে মাল আনা-নেওয়ার জন্য এই লাইন ব্যবহৃত হত। কিন্তু, সেই চিনির কল দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে পরিত্যক্ত হয়েছিল রেললাইনটা।

সেই রেললাইনটা এবার নজরে পড়েছে চোরেদের। স্থানীয় রেল সূত্রে খবর, যেহেতু এই রেললাইন ব্যবহার হত না, তাই সেটি নিলামে তোলার কথা ছিল। নিলামে ওঠা মানেই টেন্ডার ডাকা। সেই খবর ছড়িয়ে পড়তেই চোরেরা রেললাইন চুরি করে বিক্রি করে দেয়।

প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই দ্বারভাঙ্গা আরপিএফ পোস্টে মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমে দু'জন রেল পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে তাঁদের যোগসাজশ রয়েছে তার প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই চুরির ঘটনায় রেলকর্মীর কেউ কেউ যুক্ত রয়েছে।

সিপিএম-কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাত করেছে মথা, ত্রিপুরার প্রচারে গিয়ে বললেন শাহ


```