Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জাতীয় স্তরের দুই ক্যারাটে তারকা ডাকাতির দায়ে দিল্লি পুলিশের জালে

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় স্তরের দুই ক্যারাটে তারকাকে (Karate players) মঙ্গলবার দিল্লি পুলিশ (Delhi police) গ্রেফতার (arrest) করেছে। তারা ডাকাতির (robbery case) দায়ে অভিযুক্ত। ওই দুই ক্যারাটে খেলোয়াড় হল কুণাল বটস ও জেস ভরদ্বাজ। দিল্লি

জাতীয় স্তরের দুই ক্যারাটে তারকা ডাকাতির দায়ে দিল্লি পুলিশের জালে

শেষ আপডেট: 28 February 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় স্তরের দুই ক্যারাটে তারকাকে (Karate players) মঙ্গলবার দিল্লি পুলিশ (Delhi police) গ্রেফতার (arrest) করেছে। তারা ডাকাতির (robbery case) দায়ে অভিযুক্ত। ওই দুই ক্যারাটে খেলোয়াড় হল কুণাল বটস ও জেস ভরদ্বাজ।

দিল্লি দোয়ারকা পুলিশ জানিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি দিল্লির শুনশান রাস্তায় ওই দুই ক্যারাটে খেলোয়াড় একটি গাড়িকে আটকে রেখে ডাকাতির চেষ্টা করে। তারা গাড়িটি ছিনতাই করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেইসময় পথচারী এসে যাওয়ায় তারা পালায়। যাওয়ার সময় মোবাইল ফোন ও কিছু নগদ টাকা নিয়ে গিয়েছে। এই নিয়ে স্থানীয় থানায় ডায়েরি করলে তাদের তল্লাশিতে খোঁজ চালায় পুলিশ। মঙ্গলবার তাদের ধরা হয়েছে।

শুধু তাই নয় পুলিশ খোঁজ নিয়ে দেখেছে, ওই দুই খেলোয়াড় এর আগেও দিল্লির বুকে ডাকাতি করার বিষয়ে সফল হয়েছে। তাদের থেকে মোট ১২ হাজার টাকা উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে একটি দামি মোবাইল ফোনও।

এই দুই সফল জাতীয় ক্যারাটে খেলোয়াড় রাতের দিকে নিজেদের গাড়ি নিয়ে ডাকাতি করতে বেরোত। তাদের একটি গাড়ির নম্বর প্লেট থেকে তাদের খোঁজ পাওয়া সম্ভব হয়েছে।

রোহিতের সঙ্গে ওপেনে কে, রাহুল না শুভমান? ইন্দোরে জল্পনা চলছেই


```