Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ মামলায় ইডির জোড়া তদন্তকারী অফিসার, এবছরই চার্জশিটের নির্দেশ আদালতের

নিয়োগ মামলায় ইডির জোড়া তদন্তকারী অফিসার, এবছরই চার্জশিটের নির্দেশ আদালতের

শেষ আপডেট: 13 October 2023 08:10

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষাঙ্গনে নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুকেশ কুমারের পাশাপাশি নিয়োগ দুর্নাীতির তদন্ত করবেন আরও এক পদস্থ অফিসার। সূত্রের খবর, শুধু জোড়া তদন্তকারী অফিসার নিয়োগই নয়, দিল্লি থেকে তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাখবেন আর এক পদস্থ আধিকারিক। তাঁর নাম রামানন্দ ডাগর।

আচমকা জোড়া অফিসার নিয়োগ কেন? পর্যবেক্ষকদের অনেকের মতে, এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তদন্তকারী সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ইডির তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমারকে তদন্ত প্রক্রিয়া থেকেই সরিয়ে দিয়েছিলেন বিচারপতি সিনহা।

তার ওপর গত ৫ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইডিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডিসেম্বরের মধ্যে সমগ্র তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। সেকারণেই ইডির এই তৎপরতা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

তদন্তকারী সংংস্থা সূত্রের খবর, মিথিলেশকুমার মিশ্রর জায়গায় আসছেন রাজেশ কুমার। তিনি বর্তমানে সিকিমের গ্যাংটক ডিভিশনে পোস্টিং রয়েছেন। তাঁর সঙ্গে থাকবেন ইডির কলকাতার অফিসার মুকেশ কুমার। ইতিমধ্যে মুকেশের হাতে পৌঁছেছে নিয়োগ দুর্নীতির কেস ডায়েরিও। শুক্রবার কলকাতায় তাঁর সঙ্গে তদন্তে যোগ দিতে পারেন রাজেশ।

গত বছরের ২২ জুলাই দীর্ঘ তল্লাশির পর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। তার পর থেকে নিয়োগ মামলার তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।  অন্যদিকে ন্যায্য চাকরির দাবিতে মাসের পর মাস রাজপথে বসে আন্দোলন করে চলেছেন চাকরিপ্রার্থীরা। 

এক বছরের বেশি সময় ধরে চলা নিয়োগ দুর্নীতি মামলা কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমানসেও। এমন আবহে সকলেই চাইছেন, দ্রুত মামলার নিস্পত্তি করে যোগ্যদের চাকরি এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ইডির তৎপরতা দ্রুত তদন্তের অগ্রগতির দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


```