Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শিক্ষকের বকুনি, স্কুলেই আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির দুই ছাত্রীর! ঘটনা দুর্গাপুরের

বকুনি খেয়ে আত্মহত্যা করার চেষ্টা, এমন ঘটনাও আজকাল ঘটছে। সম্প্রতি দুর্গাপুরের একটি ঘটনা সামনে এসেছে।

শিক্ষকের বকুনি, স্কুলেই আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণির দুই ছাত্রীর! ঘটনা দুর্গাপুরের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 February 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছে বকা-মার খাননি এমন পড়ুয়া কম আছে। তবে বকুনি খেয়ে আত্মহত্যা করার চেষ্টা, এমন ঘটনাও আজকাল ঘটছে। সম্প্রতি দুর্গাপুরের একটি ঘটনা সামনে এসেছে। শিক্ষিকার বকুনি খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সপ্তম শ্রেণির দুই ছাত্রী। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুর এমএএমসি টাউনশিপের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। ওই স্কুলের শিক্ষক তরুণ ভট্টাচার্য বলেন, বিগত কয়েকদিন ধরেই ওই দুই ছাত্রী দুষ্টুমি করছিল ক্লাসে। সেই কারণে তাদের গার্জেন-কল করার কথা ভাবা হয়েছিল। ছাত্রীদের থেকেই তাদের বাবা-মার ফোন নম্বর চাওয়া হয়েছিল। 

শিক্ষক জানান, স্কুল ছুটির পর দুজনকে টিচার্স রুমে এসে ফোন নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে স্কুলের বাথরুমে গিয়ে ফিনাইল খেয়ে নেওয়ার চেষ্টা করে ওরা! তবে পরে জানা যায়, বোতলে পুরো ফিনাইল ছিল না। তাতে জলও মেশানো ছিল। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 


```