Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আহিরীটোলার বাড়ি ভেঙে মৃত্যু ২ বছরের শিশুর, মৃত এক বৃদ্ধাও

দ্য ওয়াল ব্যুরো: আহিরীটোলা (Ahiritola) স্ট্রিটের ৯ নম্বর বাড়ি বুধবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতেই আহত হয়েছিলেন এক বৃদ্ধা এবং বছর দুয়েকের এক শিশু। টানা ৫ ঘণ্টার চেষ্টার ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে উদ্ধার করা হয়। বৃদ্ধা এবং শিশুটিকে হা

আহিরীটোলার বাড়ি ভেঙে মৃত্যু ২ বছরের শিশুর, মৃত এক বৃদ্ধাও

শেষ আপডেট: 29 September 2021 08:43

দ্য ওয়াল ব্যুরো: আহিরীটোলা (Ahiritola) স্ট্রিটের ৯ নম্বর বাড়ি বুধবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতেই আহত হয়েছিলেন এক বৃদ্ধা এবং বছর দুয়েকের এক শিশু। টানা ৫ ঘণ্টার চেষ্টার ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে উদ্ধার করা হয়। বৃদ্ধা এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। এক শিশু ও বৃদ্ধার মৃত্যুতে আহিরীটোলায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পুরনো জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়েই এই বিপত্তি। ভবানীপুরে জড়িয়ে মমতার প্রেস্টিজ, বিজেপির বাংলা, তৃণমূলের দিল্লি সমীকরণ বুধবার ভোরবেলা আহিরীটোলা লেনে হঠাৎই বিকট শব্দে চমকে ওঠান সকলে। দেখা যায় দোতলা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ভেঙে পড়া বাড়ির ভিতর আটকে পড়েছেন বেশ কয়েকজন। খবর পেয়েই উদ্ধারকার্যে নেমে যায় স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও। নিম্নচাপের বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```