Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শূন্যে ঘুরতে ঘুরতে আচমকা ভেঙে পড়ল জয়রাইড! মৃত দুই, আহত ২৭

দ্য ওয়াল ব্যুরো: আনন্দের সময় কাটাতে সপ্তাহান্তে অ্যাডভেঞ্চার পার্কে গিয়েছিলেন তাঁরা। একের পর এক জয়রাইডে চড়ছিলেন সপরিবার। ভাবতেও পারেননি, চরম বিপদের মুখোমুখি হবেন এই আনন্দের সময় কাটাতে গিয়েই! গুজরাতের আমদাবাদের কাঁকারিয়া অ্যামিউজ়মেন্ট পার্

শূন্যে ঘুরতে ঘুরতে আচমকা ভেঙে পড়ল জয়রাইড! মৃত দুই, আহত ২৭

শেষ আপডেট: 14 July 2019 19:26

দ্য ওয়াল ব্যুরো: আনন্দের সময় কাটাতে সপ্তাহান্তে অ্যাডভেঞ্চার পার্কে গিয়েছিলেন তাঁরা। একের পর এক জয়রাইডে চড়ছিলেন সপরিবার। ভাবতেও পারেননি, চরম বিপদের মুখোমুখি হবেন এই আনন্দের সময় কাটাতে গিয়েই! গুজরাতের আমদাবাদের কাঁকারিয়া অ্যামিউজ়মেন্ট পার্কে জয়রাইডের দুর্ঘটনায় প্রাণ হারিলেন দু'জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ২৭ জন। সূত্রের খবর, ৩০ জনকে নিয়ে জয়রাইডটি গোল করে ঘুরছিল শূন্যে। আচমকা একটি পাইপ ভেঙে গিয়ে মাটিতে আছড়ে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে আশপাশের সকলে ছুটে যান মাটিতে পড়ে যাওয়া মানুষগুলিকে উদ্ধার করতে। আতঙ্কে, চিৎকারে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়। আনন্দের জায়গাটি নিমেষে পরিণত হয় হাহাকারে। সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুত। https://twitter.com/ANI/status/1150411069887778816 দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম মানালি রাজওয়াদি (২৪) এবং মহম্মদ জাভেদ (২২)। উদ্ধারকারী দমকল বাহিনীর এক আধিকারিক বলেন, "৩২টা আসন রয়েছে ওই জয়রাইডটিতে। সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। বহু দিন ধরেই ওটায় চাপেন সকলে। কিন্তু কী ভাবে আচমকা পাইপটি ভেঙে গেল, আগে থেকেই কোনও গন্ডগোল ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক টিম এবং পুলিশ যৌথ ভাবে তদন্ত করে দেখবে বিষয়টি।" তবে প্রাথমিক তদন্তে অনুমান, সঠিক রক্ষণাবেক্ষণেক অভাবেই এই দুর্ঘটনা ঘটে গেল। বলি হল দু'-দু'টি তাজা প্রাণ।

```