Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ২ দিনের শিশুকে পাচারের চেষ্টা! শালিমার স্টেশনে সিআইডির জালে দুই

ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠছে আন্তঃরাজ্য শিশু পাচার চক্র নিয়ে। ফের সক্রিয় এই চক্র?

মাত্র ২ দিনের শিশুকে পাচারের চেষ্টা! শালিমার স্টেশনে সিআইডির জালে দুই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 November 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো: ২ দিনের শিশুকে ভিনরাজ্য থেকে এ রাজ্যে এনে পাচারের চেষ্টা। সিআইডির জালে দুই। অভিযুক্তরা বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনা হাওড়ার শালিমারের। স্টেশন থেকে দু'জনকে গ্রেফতার করা হয়। 

নিঃসন্তান দম্পতি সেজে সিআইডি আধিকারিকরা যোগাযোগ করেছিলেন অভিযুক্ত মানিক হালদার ও তার স্ত্রী মুকুল সরকারের সঙ্গে। শিশু নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে রফা হয় চার লাখ টাকায়। এরপর গয়া থেকে শিশুকন্যাটিকে নিয়ে আসা হয় এরাজ্যে। 

শালিমার স্টেশনে শিশু-সহ ওই দম্পতি নামলেই তাদের ধরে ফেলেন সিআইডি আধিকারিকরা। গ্রেফতার করা হয় ওই দুজনকে। 

তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে শিশুকল্যাণ কমিটির মাধ্যমে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠছে আন্তঃরাজ্য শিশু পাচার চক্র নিয়ে। ফের সক্রিয় এই চক্র? তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, এই দুই অভিযুক্তের নামে আগেও শিশু পাচার চক্রের অভিযোগ রয়েছে।


```