Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগান খুঁড়ে উদ্ধার ছেলে-মেয়ের দেহ! খুনের অভিযোগ 'সান্তা ক্লজ়' বাবার বিরুদ্ধে!

দ্য ওয়াল ব্যুরো: দুই সন্তানকে খুন করে মাটিতে চাপা  দেওয়ার অভিযোগে ধৃত সান্তা ক্লজ়! শুনতে বিস্ময়কর মনে হলেও, এমনটাই ঘঠেছে জর্জিয়ার কাছে সাভানা এলাকায়। পুলিশ জানিয়েছে, উৎসবের মরসুমে সুপারমার্কেটে সান্তা ক্লজ় সেজে ঘুরতেন ৪৯ বছরের এলউইন ক্রক

বাগান খুঁড়ে উদ্ধার ছেলে-মেয়ের দেহ! খুনের অভিযোগ 'সান্তা ক্লজ়' বাবার বিরুদ্ধে!

শেষ আপডেট: 28 December 2018 01:51

দ্য ওয়াল ব্যুরো: দুই সন্তানকে খুন করে মাটিতে চাপা  দেওয়ার অভিযোগে ধৃত সান্তা ক্লজ়! শুনতে বিস্ময়কর মনে হলেও, এমনটাই ঘঠেছে জর্জিয়ার কাছে সাভানা এলাকায়। পুলিশ জানিয়েছে, উৎসবের মরসুমে সুপারমার্কেটে সান্তা ক্লজ় সেজে ঘুরতেন ৪৯ বছরের এলউইন ক্রকার। তাঁর বাড়ির বাগান থেকে উদ্ধার হয়েছে তাঁর দুই ছেলেমেয়ে ১৬ বছরের এলউইন ক্রকার জুনিয়র এবং ১৪ বছরের ম্যারি ক্রকারের মৃতদেহ। তাদের খুন করে মাটি চাপা দেওয়ার অভিযোগে এলউইন-সহ ক্রকার পরিবারকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি মাসের ২০ তারিখে প্রতিবেশীরা পুলিশে রিপোর্ট করেছিলেন, দু'সপ্তাহ ধরে ম্যারিকে দেখা যাচ্ছে না। মেয়েটির নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তাঁরা। বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হলে বলা হয়, ম্যারি ক্যারোলিনা গিয়েছে তার মায়ের সঙ্গে ছুটি কাটাতে। কিন্তু এই বিষয়ে পরিবারের সদস্যদের কথায় অসঙ্গতি থেকে যাওয়ায় সন্দেহ হয় পুলিশের। জানা যায়, ২০১৬ সাল থেকে স্কুলেও যেতে দেখা যায়নি ম্যারির দাদাকেও। শুরু হয় তদন্ত। চার পাশ খুঁজতে গিয়েই তদন্তকারীরা সূত্র পান বাগানে। মাটি খুঁড়ে উদ্ধার হয় দু'টি মৃতদেহ! ময়নাতদন্ত করে জানা যায় ভাই-বোনের পরিচয়! প্রাথমিক ভাবে অনুমান, শ্বাসরোধ করে খুন করে তাদের মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তাদের বাবা এলউইন ক্রকার, সৎ-মা ক্যানডিস ক্রকার ও ক্যানডিসের মা কিম রাইট এই ষড়যন্ত্রে জড়িত বলে মনে করা হচ্ছে। অনুমান, প্রথম পক্ষের ছেলেমেয়েদের সহ্য করতে না পারে ওই কাণ্ড ঘটান তাঁরা। এই কাণ্ডে বিস্মিত প্রতিবেশীরা। এলউইনকে তাঁরা চেনেন, সান্টা ক্লজ় হিসেবেই। উৎসবের মরসুমে বাজার, পাড়া মাতিয়ে রাখেন তিনি। ছোটদের আদর করেন, উপহার দেন। সেই ছদ্মবেশের আড়ালে যে এক জন খুনি লুকিয়ে থাকতে পারে, ভাবতে পারেননি কেউই।

```