ভবানীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে গেল দুই কিশোর, ভোট আবহে মর্মান্তিক মৃত্যু
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোট ভবানীপুরে (Bhawanipur)। তার আগে আজ ছিল প্রচারের শেষ দিন। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কয়েকদিন ধরেই ভবানীপুরে রাজনৈতিক চাপানউতোর জারি আছে। তবে এর মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটে
শেষ আপডেট: 27 September 2021 15:49
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোট ভবানীপুরে (Bhawanipur)। তার আগে আজ ছিল প্রচারের শেষ দিন। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কয়েকদিন ধরেই ভবানীপুরে রাজনৈতিক চাপানউতোর জারি আছে। তবে এর মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। খেলতে গিয়ে প্রাণ হারাল ভবানীপুরের দুই কিশোর।
ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুর-কোথায় কত ভোটার, থাকছে কত বাহিনী, জানুন বিস্তারিত
জানা গেছে সোমবার বিকেলে ভবানীপুরের ডিএল খান রোডের বাঙালপাড়ায় খেলতে যায় ওই দুই কিশোর। তাঁদের দুজনেরই বয়স ১৪। কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তারা। স্থানীয়রা তাদের একটি পুকুরে পড়ে যেতে দেখেন।
দেখা মাত্র দুই কিশোরকে উদ্ধার করতে ছুটে যান স্থানীয় মানুষজন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। উদ্ধার করে তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। কেন পুকুরের ধারে তারা গিয়েছিল, কেনই বা দুজন একসঙ্গে জলে পড়ে গেল তা জানা যায়নি। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'