Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোগ সারাতে মানুষের খুলি লাগবে! রাতবিরেতে কবর খুঁড়ে দেহ চুরি করতে গিয়ে গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। আই তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন বাবা। সেই তান্ত্রিকের পরামর্শ মতোই রাতের অন্ধকারে কবর খুঁড়ে মানুষের মৃতদেহ বের করার (Dig Up Body From Graveyard) চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দু'জন। ঘ

রোগ সারাতে মানুষের খুলি লাগবে! রাতবিরেতে কবর খুঁড়ে দেহ চুরি করতে গিয়ে গ্রেফতার ২

শেষ আপডেট: 27 February 2023 02:22

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। আই তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন বাবা। সেই তান্ত্রিকের পরামর্শ মতোই রাতের অন্ধকারে কবর খুঁড়ে মানুষের মৃতদেহ বের করার (Dig Up Body From Graveyard) চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দু'জন। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে দুজনকেই।

আশ্চর্য ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) বালাশোর জেলার আরুহাবাদ গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ব্যক্তির মধ্যে একজনের মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। রোগ সারানোর জন্য শেষমেশ এক তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন মেয়ের বাবা। সে পরামর্শ দিয়েছিল, মেয়ের উপর ভর করে থাকা খারাপ শক্তিকে দূর করতে চাইলে কিছু আচার অনুষ্ঠান পালন করতে হবে, যার জন্য প্রয়োজন মানুষের মাথার খুলি।

এরপরেই ওই ব্যক্তি তা খুঁজে বের করার জন্য উঠে পড়ে লাগেন। খোঁজখবর করে জানতে পারেন, মাত্র ১১ দিন আগেই মৃত্যু হয়েছে গ্রামের এক বাসিন্দার। স্থানীয় কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে দেহটি। এরপরেই কবর খুঁড়ে সেই দেহটি বের করার জন্য এক বন্ধুকে সঙ্গে নিয়ে শনিবার রাতে কবরস্থানে যান ওই ব্যক্তি। কিন্তু দেহটি মাটি থেকে তোলার সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন দু'জনকে।

এরপরেই খবর দেওয়া হয় গোপালপুর থানায়। রবিবার পুলিশ এসে গ্রেফতার করে দু'জনকে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই তান্ত্রিকেরও খোঁজ করা হচ্ছে।

'হু ইজ অরিজিৎ ম্যান?' কেকে-বিতর্ক নিয়ে এখনও কটাক্ষের শিকার রূপঙ্কর


```