Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শপিং মলে নমাজের পাল্টা হনুমান চালিশা! লখনউয়ে গ্রেফতার দুই

দ্য ওয়াল ব্যুরো: শপিং মলে ঢুকে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করায় গ্রেফতার দুই। শনিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের (Lucknow) লুলু মলে (Shopping Mall)। এই ঘটনায় আরও ১৫ জনকে আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ,

শপিং মলে নমাজের পাল্টা হনুমান চালিশা! লখনউয়ে গ্রেফতার দুই

শেষ আপডেট: 16 July 2022 18:16

দ্য ওয়াল ব্যুরো: শপিং মলে ঢুকে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করায় গ্রেফতার দুই। শনিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের (Lucknow) লুলু মলে (Shopping Mall)।

এই ঘটনায় আরও ১৫ জনকে আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, শপিং মলের ভিতর ঢুকতে চেয়ে তারা হট্টগোল করছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাঁদের আটক করে।

অভিযোগ, এদিন লখনউয়ের ওই শপিং মলে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ঢুকেছিলেন ওই দু’জন। কিন্তু হঠাৎই নাকি তাঁরা মলের মেঝেতে বসে পড়েন। তারপর হনুমান চালিশা পাঠ করতে শুরু করেন। মলের নিরাপত্তারক্ষীরা ওই দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

ওই দু’জন ধরা পড়ার পরেই শপিং মলের বাইরে ডানপন্থী দলের কিছু সদস্য এসে জড়ো হন বলে অভিযোগ। তাঁরা জোর করে মলের ভিতর ঢুকতে চাইছিলেন। শপিং মলের বাইরে যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল হয়। ১৫ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

অভিযোগ, কিছুদিন আগে ওই মলের মধ্যেই কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষ নমাজ পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও, ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তা নিয়ে গোলমালও হয়েছিল। সেদিনের পাল্টা দিতেই শনিবার এমন করা হল বলে মনে করছেন অনেকে। তবে শপিং মল কর্তৃপক্ষ সেদিনই জানিয়ে দিয়েছিল, মলের মধ্যে কোনওরকম ধর্মীয় প্রার্থনা করা যাবে না।

আরও পড়ুন: হজ থেকে ফিরছেন ওঁরা, কাশ্মীরি পণ্ডিতরা দিলেন গোলাপ, সঙ্গে আরতি, দেখুন ভিডিও


```