Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাত দিন ধরে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে, করোনায় মৃত্যুহারও কমল দেশে

দ্য ওয়াল ব্যুরো:  পাঁচ মাসে প্রথমবার ৩০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। টানা সাত দিন ধরেই নতুন সংক্রমণ ৩০ হাজারের নিচেই রয়েছে। গতকাল দৈনিক আক্রান্ত ছিল ২৬ হাজারের কাছাকাছি। আজ আরও কমে ২৪ হাজারে পৌঁছেছে। সংক্রমণের হারও কমেছে দেশে। কেন্দ্

সাত দিন ধরে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে, করোনায় মৃত্যুহারও কমল দেশে

শেষ আপডেট: 16 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  পাঁচ মাসে প্রথমবার ৩০ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। টানা সাত দিন ধরেই নতুন সংক্রমণ ৩০ হাজারের নিচেই রয়েছে। গতকাল দৈনিক আক্রান্ত ছিল ২৬ হাজারের কাছাকাছি। আজ আরও কমে ২৪ হাজারে পৌঁছেছে। সংক্রমণের হারও কমেছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিন বলছে, দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৯৯ লাখ ৫৬ হাজারে পৌঁছেছে। তবে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা অনেক কমেছে। এক মাস ধরেই ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। অ্যাকটিভ কেসের হার পাঁচ শতাংশের নিচে নেমে গেছে, কেন্দ্রের হিসেবে ৩.৩৪ শতাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছিলেন, দিল্লিতে সংক্রমণের হার বৃদ্ধির কারণে তার প্রভাব পড়েছিল জাতীয় গড়েও। তবে এখন অ্যাকটিভ কেস অনেকটাই স্থিতিশীল। গতকালই কেন্দ্রের হিসেব বলেছিল, দিল্লিতে সংক্রমণের হার আগের থেকে অনেক কম। করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পরে সংক্রমণের হার এক ধাক্কায় ১২ শতাংশে পৌঁছে গিয়েছিল। পরে তা কমে সাড়ে আট শতাংশে পৌঁছয়। গত সপ্তাহে সংক্রমণের হার সাত শতাংশে নেমে যায়। স্বাস্থ্যমন্ত্রক বলছে, গত কয়েকদিনে দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নেমে গেছে। এখন ১.৯ শতাংশে স্থিতিশীল আছে। দেশজুড়ে সংক্রমণের কার্ভও কম। সেই জুন মাসের পর থেকে প্রথম দেশে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নেমেছে। জুলাই মাসেই সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি। এখন কমে হয়েছে ২.২ শতাংশ। করোনায় মৃত্যু আরও কমেছে দেশে। দৈনিক মৃত্যু পাঁচশো ছাড়িয়ে যাচ্ছিল। কয়েকদিন ধরে সংক্রমণে মৃতের সংখ্যা পাঁচশোর নিচে নেমে গিয়েছে। গতকাল সংক্রমণে মৃত্যুর সংখ্যা ছিল তিনশোর কাছাকাছি। আজকের হিসেব বলছে ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৫ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পাঁচ মাস পরে মৃতের সংখ্যাও ধীরে ধীরে কমছে। মৃত্যুহার আরও কমে ১.৪৫ শতাংশে পৌঁছেছে। এই মৃত্যুহার এক শতাংশের নিচে নামানোই লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রকের। https://twitter.com/ICMRDELHI/status/1339409623841873920 করোনায় সুস্থতার হার গতকালের মতোই আছে, ৯৫ শতাংশ। ৯৪ লাখের বেশি করোনা রোগী সংক্রমণ সারিয়েছেন। তবে কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রক জানাচ্ছে, করোনা রোগীদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করা যাচ্ছে না। সে কারণেই একজনের থেকে রোগ ছড়াচ্ছে বেশিজনের মধ্যে, কোভিড পজিটিভ রোগীর সংখ্যাও তাই বেশি দেখাচ্ছে। কেন্দ্রের হিসেব বলছে, দেশে গড়ে প্রতিজন করোনা রোগী থেকে সংক্রমণ ছড়াচ্ছে অন্তত ৯০ জনের মধ্যে। তাদেরকেই শণাক্ত করা যাচ্ছে না। দিল্লি ও কেরলে প্রতিজন কোভিড রোগীর থেকে অন্তত ২৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে, যাদের হদিশ মেলেনি। উত্তরপ্রদেশ ও বিহারে এই সংখ্যাটা অবশ্য বেশি। প্রতিজন কোভিড রোগীর হিসেবে তিনশোর বেশি সংক্রামিত রোগীকে চিহ্নিত করা যায়নি। দেশে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে। কোভিড টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিংয়েই বেশি রোগীদের চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। দেশে এ যাবৎ ১৫ কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে। গতকালই নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখের কাছাকাছি।

```