Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীকে যৌন নির্যাতন, গলা টিপে খুন

দ্য ওয়াল ব্যুরো : হায়দরাবাদ থেকে আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল ১৯ বছরের এক তরুণী। শনিবার তাকে একটি গাড়ির পিছনের সিটে মৃত অবস্থায় পাওয়া যায়। গাড়িটি গ্যারাজে দাঁড় করানো ছিল। তরুণীর পরিবারই ওই গাড়ির মালিক। পুলিশ জানিয়েছে, যৌন নি

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীকে যৌন নির্যাতন, গলা টিপে খুন

শেষ আপডেট: 26 November 2019 05:28

দ্য ওয়াল ব্যুরো : হায়দরাবাদ থেকে আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল ১৯ বছরের এক তরুণী। শনিবার তাকে একটি গাড়ির পিছনের সিটে মৃত অবস্থায় পাওয়া যায়। গাড়িটি গ্যারাজে দাঁড় করানো ছিল। তরুণীর পরিবারই ওই গাড়ির মালিক। পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের পরে মেয়েটিকে গলা টিপে খুন করা হয়েছে। সোমবার খুনিকে গ্রেফতার করেছে শিকাগো পুলিশ। তার নাম ডোনাল্ড থারম্যান। বয়স ২৬। তাকে শিকাগো মেট্রো স্টেশন থেকে ধরা হয়। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, মেয়েটির পরিবার শনিবার তাদের জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। পুলিশ জানতে পারে, মেয়েটির ফোন রয়েছে হ্যালস্টেড স্ট্রিট পার্কিং গ্যারাজে। পুলিশ তখন এফবিআইয়ের সাহায্য নিয়ে গাড়িটি উদ্ধার করে। তার ভিতরে মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশ ইউনিভার্সিটি চত্বরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখতে পায়, রাত একটা বেজে ৩৫ মিনিট নাগাদ মেয়েটি ডোনাল্ড থারম্যানের পিছু পিছু গ্যারাজে ঢুকল। দু'টো বেজে ১০ মিনিট নাগাদ ডোনাল্ডকে একা গ্যারাজ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। ডোনাল্ড থারম্যান আগেও নানা অপরাধমূলক কাজে জড়িয়েছিল। সে পুলিশ হেফাজতে অপরাধের কথা স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য মাইকেল ডি আমিরিডিস বলেন, ওই ছাত্রীর মৃত্যুর খবরে আমরা শোকাহত। মেয়েটি স্বাস্থ্যকর্মী হতে চেয়েছিল। তার পরিবার ও বন্ধুবর্গকে সহানুভূতি জানাই।

```