Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস, পাকড়াও যুবক

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েকে ফাঁসিয়েছিল আগেই। দু’মাস আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণ করে প্রতিবেশী যুবক। থানায় এমন অভিযোগই দায়ের করেছিলেন কিশোরীর বাবা। অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ জানতে পারল অপহরণ নয়, আ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস, পাকড়াও যুবক

শেষ আপডেট: 18 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েকে ফাঁসিয়েছিল আগেই। দু’মাস আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণ করে প্রতিবেশী যুবক। থানায় এমন অভিযোগই দায়ের করেছিলেন কিশোরীর বাবা। অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ জানতে পারল অপহরণ নয়, আসলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস করে অভিযুক্ত। ঘটনাটা মধ্য দিল্লির চাঁদনী মহল এলাকার। খোঁজ চালিয়ে মেরঠ থেকে যুবককে পাকড়াও করে পুলিশ। ধৃতের নাম শাহরুখ। বয়স ২৫ বছর। তার পরিবার থাকে চাঁদনী মহল এলাকাতেই। পুলিশ জানিয়েছে, বছর তেরোর ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল শাহরুখের। বাড়িতে না জানিয়ে তারা গোপনে দেখা করত। মেয়েটির পরিবার জানতে পেরে যুবককে অনেকবার সাবধান করে। কিন্তু, সে শোনেনি। দু’মাস আগে আচমকাই মেয়েটিকে নিয়ে সে উধাও হয়ে যায়। কিশোরীর বাবা থানায় নিখোঁজ ডায়রি করলে তদন্তে নামে পুলিশ। গত মঙ্গলবার কিশোরীর বাবা পুলিশকে জানায় তার মেয়ে বাড়ি ফিরে এসেছে। সে জানিয়েছে, ওই যুবক একাধিকবার তার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে। তাকে ধর্ষণও করেছে। তদন্তকারীদের কথায়, মেয়েটির বাবার দাবি ছিল ওই যুবক তার কিশোরী মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। পরে শাহরুখকে পাকড়াও করলে সে জানায়, বিয়ে করবে বলে মেয়েটিকে সে নিয়ে গিয়েছিল। মেরঠে একটি ঘর ভাড়া করে দু’জনে থাকতেও শুরু করেছিল। তাদের মধ্য়ে শারীরিক সম্পর্কও তৈরি হয়েছে। তবে পরে সে মত বদলায়। মেয়েটিকে বাড়ি ফিরে যেতে বলে। অভিযপক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। উভয়পক্ষের বয়ান রেকর্ড করা হচ্ছে।  

```