Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বাজারে এল ১০০ টাকার নতুন নোট, কী কী বৈশিষ্ট্য রয়েছে এই নোটে?

দ্য ওয়াল ব্যুরো: ১০, ৫০, ৫০০ টাকার পর এ বার বাজারে এল ১০০ টাকার নোট। সোমবার থেকেই এই নতুন নোট বাজারে ছাড়া শুরু করেছে ব্যাঙ্কগুলি। এটিএমেও মিলবে ল্যাভেন্ডার রঙের এই নোট। নতুন নোট বাজারে এলেও এই মুহূর্তে বাতিল হচ্ছে না পুরনো ১০০ টাকার নোট, এ

বাজারে এল ১০০ টাকার নতুন নোট, কী কী বৈশিষ্ট্য রয়েছে এই নোটে?

শেষ আপডেট: 18 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ১০, ৫০, ৫০০ টাকার পর এ বার বাজারে এল ১০০ টাকার নোট। সোমবার থেকেই এই নতুন নোট বাজারে ছাড়া শুরু করেছে ব্যাঙ্কগুলি। এটিএমেও মিলবে ল্যাভেন্ডার রঙের এই নোট। নতুন নোট বাজারে এলেও এই মুহূর্তে বাতিল হচ্ছে না পুরনো ১০০ টাকার নোট, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দু’রকম নোটই ব্যবহার করা যাবে। তবে, নতুন নোটে মানুষজন অভ্যস্ত হয়ে উঠলে পরে পুরনো নোট ছাপানো কমিয়ে দেওয়া হবে। চলতি বছর জুলাই মাসে, মহাত্মা গান্ধী সিরিজের এই নতুন ১০০ টাকার নোট চালু করার কথা ঘোষণা করেছিল আরবিআই। পুরনো নোটের মতোই এই নোটে থাকছে মহাত্মা গান্ধীর ছবি, অশোক চক্র। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত পটেলের সইও থাকছে নোটে। নতুনত্ব হল, এই নোটের পিছনে রয়েছে গুজরাটের ঐতিহ্যশালী স্থাপত্য ‘রানি কি ভাব’-এর মোটিফ।

কী কী বৈশিষ্ট্য রয়েছে নতুন নোটের?

নোটের সামনে—

নোটটি দৈর্ঘ্যে ১৪২ মিলিমিটার ও প্রস্থে ৬৬ মিলিমিটার। নোটের মাঝখানে থাকবে মহাত্মা গান্ধীর ছবি ৷ নোটের উপরে ক্ষুদ্র অক্ষরে (Micro Letter) ইংরাজি হরফে লেখা থাকছে ‘আরবিআই’, ‘ইন্ডিয়া’, ‘১০০’ ও হিন্দি হরফে ‘ভারত’। নোটটিতে সিকিওরিটি থ্রেড লাগানো আছে, যাতে রঙের বদল লক্ষ্য করা যাবে। নোটটিকে মুড়লে বা ধার থেকে দেখলে থেকে দেখলে ইংরাজি হরফের ‘আরবিআই’ ও হিন্দি হরফের ‘ভারত’ লেখার রঙ সবুজ থেকে বদলে নীল দেখাবে। নতুন নোটের ডান দিকে থাকবে অশোক স্তম্ভ৷ তা ছাড়া, মহাত্মা গান্ধীর ছবির উপরে ডানদিকে লেখা থাকছে গ্যারান্টি, সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক ও গর্ভনরের সই।

নোটের পিছনে

নোটের পিছনে লেখা থাকছে নোট ছাপার সাল। দেবনগরীতে ১০০। ‘স্বচ্ছ ভারত’ লেখা লোগো ও স্লোগান। ইউনিসেফ স্বীকৃত গুজরাটের ঐতিহ্যশালী স্থাপত্য ‘রানি কি ভাব’-এর মোটিফ।

```