Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাশীতে ফিরছেন দেবী অন্নপূর্ণা, শোভাযাত্রা করে বাড়ির পথে অষ্ঠাদশ শতাব্দীর প্রাচীন মূর্তি

দ্য ওয়াল ব্যুরো: অষ্ঠাদশ শতাব্দীর প্রাচীন অন্নপূর্ণার (Annapurna idol) ভাস্কর্য কানাডা থেকে ভারতে ফিরেছে। এই খবর সকলেরই জানা। এবার সেই প্রাচীন মূর্তি নিয়ে দীর্ঘ ৮০০ কিলোমিটার পথ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্র সরকারের তরফে। নভ

কাশীতে ফিরছেন দেবী অন্নপূর্ণা, শোভাযাত্রা করে বাড়ির পথে অষ্ঠাদশ শতাব্দীর প্রাচীন মূর্তি

শেষ আপডেট: 4 November 2021 08:03

দ্য ওয়াল ব্যুরো: অষ্ঠাদশ শতাব্দীর প্রাচীন অন্নপূর্ণার (Annapurna idol) ভাস্কর্য কানাডা থেকে ভারতে ফিরেছে। এই খবর সকলেরই জানা। এবার সেই প্রাচীন মূর্তি নিয়ে দীর্ঘ ৮০০ কিলোমিটার পথ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্র সরকারের তরফে। নভেম্বরের ১১ তারিখ দিল্লি থেকে যাত্রা শুরু করবে এই মূর্তি। দীর্ঘ পাঁচদিনের যাত্রা শেষ করে ১৫ নভেম্বর বারাণসীর কাশীধামে পৌঁছাবে। দীর্ঘ যাত্রাপথে থাকবে নানান চমক। ভারতের পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এই যাত্রাপথ সাজানো হয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার মধ্যে দিয়ে এই মূর্তিকে ঘুরিয়ে নিয়ে আসা হবে। কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা থাকবে এই পদযাত্রা। কোনভাবে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর থাকবে যেমন কেন্দ্রের, তেমনই স্থানীয় প্রশাসন ও পুলিশের ঘাড়েও থাকবে বাড়তি দায়িত্ব। আরও পড়ুনঃ দীপাবলির আনন্দ মুহূর্ত অ্যানড্রয়েড ফোনে ধরে রাখতে চান? রইল কিছু টিপস উল্লেখ্য পাথর কেটে তৈরি করা এই অন্নপূর্ণার মূর্তিটির বয়স প্রায় ২০০ বছর। কিন্তু ভারতের মাটিতে থেকে এই মূর্তি হঠাৎই চুরি যায়। ১৯৩৬ সাল থেকে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের আর্টগ্যালারিতে ছিল মূর্তিটি। কানাডার আর্ট গ্যালারিতে কিভাবে এই মূর্তি গেল সেই নিয়েও তৈরি হয় নানা প্রশ্ন। ২০১৯ সালে সেখানে একটি প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন ভারতীয় শিল্পী দিব্য মেহরা। মূর্তিটি দেখে তিনিই প্রথম চিহ্নিত করেন, সেটি একটি ভারতীয় ভাস্কর্য। মূর্তিটির হাতে ধরে থাকা একটি পাত্র দেখে দাবি করেন সেটি দেবী অন্নপূর্ণার। এই ধরণের একাধিক মূর্তি লক্ষ্য করা যায় বারাণসীতে। পরে ভারতীয় স্থাপত্যবিদ ডঃ সিদ্ধার্থ সাহ মূর্তিটির চিহ্নিত করেন। ইতিহাস সম্পর্কিত তথ্য জানতে পেরেই তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগী হয় কানাডার বিশ্ববিদ্যালয়টি। কানাডা সরকারও ওই মূর্তিটি ভারতে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতোই গত ৫ অক্টোবর ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতে এসে পৌঁছায় এই মূর্তি। সেখানেই এতদিন রাখা ছিল। এবার সেটিকে তাঁর আসল জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```