
শেষ আপডেট: 14 May 2023 07:13
দ্য ওয়াল ব্যুরো: রোজ নানারকম অসুখ নিয়ে মেডিকেল কলেজে (Medical college for treatment) উপস্থিত হন অসংখ্য মানুষ। তাঁদের সমস্যাও বড় বিচিত্র। তেমনই এক রোগীর দেখা মিলল মেডিকেল কলেজে। বয়স ১৮ (18 years old man is attacked with short stature) হলেও তাঁকে দেখে সে কথা বোঝার উপায় নেই। বয়সে যুবক হলেও এই রোগীকে দেখে মনে হবে যেন আট-ন'বছরের শিশু।
মালদহের এই যুবক বাবার সঙ্গে চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতায়। জানা গেছে, গুরুতর হরমোনের অসুখে আক্রান্ত তিনি। ফলে, বয়স বাড়লেও সেই অনুপাতে চেহারা বাড়েনি। গলার স্বরেও কোনও পরিবর্তন আসেনি ওই যুবকের। শিশুদের মতোই মিহি গলায় কথা বলেন তিনি। পাশাপাশি, যৌন সক্ষমতাও গড়ে ওঠেনি ওই যুবকের।
চিকিৎসকদের মতে এই রোগটির নাম শর্ট স্ট্যাচার। বিরল এই রোগে আক্রান্ত হন প্রতি ১০০ জনের মধ্যে মাত্র ২ জন মানুষ। এই যুবকের ক্ষেত্রে এই রোগ আরও জটিল। কারণ তাঁর হাড়ের বয়স ১২ বছরের কিশোরের মতো।
মালদহের এক নিম্নবিত্ত পরিবারের সন্তান এই যুবক। আরও দুই ভাই ও এক বোন আছে এই যুবকের। তাঁর বাবার কথায়, দিনের পর দিন কাজকর্ম ফেলে তাঁর ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। পাশাপাশি, অর্থের অভাবেও ব্যাহত হতে পারে চিকিৎসা পদ্ধতি।
চিকিৎসকদের মতে, এই চিকিৎসা যথেষ্ট সময়সাপেক্ষ। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে ওই যুবকের। ওষুধ দিয়ে হাড়ের বয়স এবং যৌন সক্ষমতা বাড়ানো সম্ভব হলেও উচ্চতা বাড়ানো কঠিন বলেই মনে করছেন চিকিৎসকরা।
সেনা ছাউনি থেকে উদ্ধার জওয়ানের দেহ! থুতনি থেকে মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল গুলি