Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড যুবকের

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাবাসের সাজা শোনাল আদালত। সেই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা। ঘটনাটা গত মে মাসের। টালা থানায় বছর চোদ্দর এক কিশোরী আভিযোগ জানায় তার শ্লীলতাহানি করেছে স

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড যুবকের

শেষ আপডেট: 17 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাবাসের সাজা শোনাল আদালত। সেই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা। ঘটনাটা গত মে মাসের। টালা থানায় বছর চোদ্দর এক কিশোরী আভিযোগ জানায় তার শ্লীলতাহানি করেছে সুনীল যাদব নামে এক যুবক। ধর্ষণের চেষ্টাও করে সে। পরে, পরিবারের লোক এসে মেয়েটিকে উদ্ধার করে। কিশোরীর পরিবারের কথায়, একই বাড়িতে ভাড়া থাকে সুনীল। বয়স বছর ১৯। ঘটনার দিন দুপুরে মেয়েটি বাড়িতে একাই ছিল। সেই সময় ঘরে ঢুকে মেয়েটির উপর জোরজবরদস্তি শুরু করে সুনীল। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় শারীরিক নিগ্রহ। সেই সময় মেয়েটির কাকিমা ঘটনাস্থলে এসে পড়ায় পালিয়ে যায় যুবক। এই ঘটনার পরই টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই সুনীলকে দ্রুত গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ‘পকসো’ POCSO ( Protection of Children from Sexual Offences Act) আইনে মামলা দায়ের করা হয় আদালতে। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণসহ চার্জশিটও জমা দেওয়া হয়। ঘটনার তদন্তে সাহায্য করেন পুলিশ আধিকারিক মানসী মাইতি। সেই মামলারই রায় বেরিয়েছে গত ১৩ সেপ্টেম্বর। পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড-সহ সুনীলকে ২০, ০০০ টাকা জরিমানাও করেন বিচারক। আদালতের তরফে জানানো হয়, জরিমানা অনাদায়ে শাস্তির মেয়াদ বাড়বে আরও তিন মাস।  

```