Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

হিজাব পরেই তুখোড় ফুটবলার ১৭ বছরের কিশোরী! ভেঙে খানখান খেলার মাঠের চেনা ছক

দ্য ওয়াল ব্যুরো: কোন এক অলিখিত নিয়মে যেন পুরুষদেরই আধিপত্য ফুটবল দুনিয়ায়। আরও অনেক খেলার মতোই, ফুটবলকেও 'মেয়েদের জন্য নয়' বলেই মনে করেন অনেকে। কিন্তু এখন সময় বদলাচ্ছে। ক্রিকেট, কুস্তি, ফুটবল-- সবেতেই এগিয়ে আসছে মেয়েরা। সংখ্যায় এখনও কম হলেও,

হিজাব পরেই তুখোড় ফুটবলার ১৭ বছরের কিশোরী! ভেঙে খানখান খেলার মাঠের চেনা ছক

শেষ আপডেট: 23 January 2020 10:42

দ্য ওয়াল ব্যুরো: কোন এক অলিখিত নিয়মে যেন পুরুষদেরই আধিপত্য ফুটবল দুনিয়ায়। আরও অনেক খেলার মতোই, ফুটবলকেও 'মেয়েদের জন্য নয়' বলেই মনে করেন অনেকে। কিন্তু এখন সময় বদলাচ্ছে। ক্রিকেট, কুস্তি, ফুটবল-- সবেতেই এগিয়ে আসছে মেয়েরা। সংখ্যায় এখনও কম হলেও, পুরুষ আধিপত্যের ভিড়ে ভালই চোখে পড়ে তাদের। তাদের মধ্যেই বিশেষ করে নজর কেড়েছে কেরালার ১৭ বছরের মেয়ে হাদিয়া। সৌজন্যে সোশ্যাল মিডিয়া। মুক্কাম এলাকার চেনডামঙ্গাল্লুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পায়ের শিল্প দেখে চমকে গেছে নেট-দুনিয়া। শুধু তাই নয়। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হাদিয়ার এখনও অনুমতি নেই হিজাব ছাড়া বাড়ি থেকে বেরোনোর। তাতে কী! হিজাব পরেই মাঠ কাঁপাচ্ছে সে! https://www.instagram.com/p/B7YSrE4pTuf/ হাদিয়ার স্কুলের তরফে জানা গেছে, তার এই প্রতিভার কথা এতদিন চাপা ছিল। কয়েক মাস আগে স্কুলে স্পোর্টস চলার সময়ে সে হঠাৎই কর্তৃপক্ষকে অনুরোধ করে, তাকে যেন ফুটবল টুর্নামেন্টে একটা সুযোগ দেওয়া হয় তার স্কিল দেখানোর। কী স্কিল তা আন্দাজ না করলেও, কিছু একটা ভেবে রাজি হয়ে যান কর্তৃপক্ষ। তার পরেই মাঠভর্তি দর্শককে চমকে দেওয়ার পালা! https://www.instagram.com/p/B7EIo0-Hqnd/ হাদিয়া বলেন, "আমি খুব ছোটবেলা থেকেই ভালবাসতাম ফুটবল। কিন্তু আমাদের এখানে সুযোগ কোথায় মেয়েদের ফুটবল খেলার! একটা মেয়েদের টিম পর্যন্ত নেই। তাই আমি স্কুলেই অনুরোধ করেছিলাম আমায় সুযোগ দেওয়ার জন্য।" হাদিয়ার ছোটবেলা কেটেছে কাতারে। সেখানে দাদাদের খেলা দেখে দেখে নানারকম স্কিল রপ্ত করেছিল সে। কিন্তু ছোটবেলাতেই কেরালা চলে আসার পরে আর সুযোগই হয়নি খেলার। কিন্তু তাতেও আটকে রাখা যায়নি হাদিয়াকে। স্কুল থেকেই ছড়িয়ে পড়ে তার প্রতিভা। স্কুল কর্তৃপক্ষ আলাদা করে সুযোগও করে দেন তার প্র্যাকটিসের। হাদিয়া বলেন, "মহম্মদ সালা আর ক্রিস্চিয়ানো রোনাল্ডো আমার হিরো। আমি ব্রাজিলের ফ্যান। রিয়াল মাদ্রিদের ভক্ত।" সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় হাদিয়ার খেলা। কয়েকটি ছোট লিগে খেলার সুযোগও পেয়েছে সে। https://www.instagram.com/p/B7DWBTTnZ_u/

```