Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার আবাসনের ২৪ তলা থেকে পড়ে মৃত্যু কিশোরের, তদন্তে লালবাজার

দ্য ওয়াল ব্যুরো: আনন্দপুরের একটি অভিজাত আবাসনের ২৪ তলার উপর থেকে পড়ে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ আবাসনের নিরপত্তাকর্মীরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নীলরতন

কলকাতার আবাসনের ২৪ তলা থেকে পড়ে মৃত্যু কিশোরের, তদন্তে লালবাজার

শেষ আপডেট: 30 November 2020 10:30

দ্য ওয়াল ব্যুরো: আনন্দপুরের একটি অভিজাত আবাসনের ২৪ তলার উপর থেকে পড়ে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ আবাসনের নিরপত্তাকর্মীরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃত পড়ুয়া কলকাতার নামজাদা ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমেছেন লালবাজারের গোয়েন্দারাও। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। ওই আবাসনের পাঁচ নম্বর টাওয়ারে থাকত কিশোর। একটি বাইসাইকেলের উপরে এসে আছড়ে পড়ে তার দেহ। দুমড়ে-মুচড়ে যায় সাইকেলটিও। জানা গেছে, ১৭ বছরের ওই কিশোরের নাম রুদ্রনীল দত্ত। কয়েক বছর আগে বালিগঞ্জের বিলাসবহুল আবাসন সানি পার্কের বাসিন্দা স্কুল পড়ুয়া আবেশ দাশগুপ্তর মৃত্যু নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল শহরে। সেই তদন্তে উঠে এসেছিল সদ্য মাধ্যমিক পাশ করা কিশোরের বেপরোয়া জীবনযাপন। মদ্যপান, বান্ধবীদের নিয়ে ডিস্কে লেট পার্টি-- এসবই নাকি নিয়মিত করত আবেশ! যদি এক্ষেত্রে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে ওই পড়ুয়া মানসিক অবসাদগ্রস্ত ছিল কিনা, কাদের সঙ্গে মিশত, চ্যাট করত-- এসবই এখন খতিয়ে দেখছে পুলিশ।

```