Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ সেজে নাবালিকাকে জঙ্গলে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, চলল গণধর্ষণ, ব্ল্যাকমেল

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার কাছে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল। তারপর নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নাম করে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করল দুই যুবক (Girl Raped By 2 Men)। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মহারাষ্ট্রের থানে

পুলিশ সেজে নাবালিকাকে জঙ্গলে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা,   চলল গণধর্ষণ, ব্ল্যাকমেল

শেষ আপডেট: 28 January 2023 11:56

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার কাছে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল। তারপর নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নাম করে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করল দুই যুবক (Girl Raped By 2 Men)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মহারাষ্ট্রের থানে জেলার ডম্বিভিল্লি টাউন এলাকায়। সেদিন ওই এলাকায় একটি খাড়ির কাছে নিজের প্রেমিকের সঙ্গে ঘুরছিল ১৭ বছর বয়সে কিশোরী। সেই সময় তাদের দেখতে পেয়ে কাছে আসে দুই অভিযুক্ত। কিশোরী ও তার প্রেমিকের কাছে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় তারা (Posing As Policemen)। জানায়, জায়গাটা ভাল নয়। দুজনকে সেখানে ঘুরতে নিষেধ করে তারা। এরপর নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নাম করে কিশোরীকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায় দুজন। সেখানেই একে একে তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা (minor raped)। ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে তাদের একজন। নির্যাতিতাকে ভয় দেখানো হয়, মুখ খুললেই সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে ইন্টারনেটে।

প্রাথমিকভাবে ভয়ে চুপ থাকলেও পরে বাড়িতে সব কথা জানায় কিশোরী। এরপর বিষ্ণুনগর থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকা। তার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, তথ্য প্রযুক্তি আইন এবং পক্সো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক পিএম ভালেরাও।

প্রেমে দাগা, হতাশায় মার্সিডিজে আগুন লাগিয়ে দিলেন ডাক্তারবাবু


```