Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার বারবার ধর্ষণে গর্ভবতী তরুণী, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের আরও একটি মর্মান্তিক পরিণাম। মেয়েকে ঘরে আটকে ধর্ষণ চালাত বাবা ও তার বন্ধু। অবশেষে গর্ভবতী তরুণীকে তাঁর ঘরেই মর্মান্তিক অবস্থায় উদ্ধার করল পুলিশ। ঘটনাটি পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম রূপনগরের।বৃহস্পতিবার রাতে তরুণীকে উদ্ধ

বাবার বারবার ধর্ষণে গর্ভবতী তরুণী, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ

শেষ আপডেট: 22 December 2018 02:50

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের আরও একটি মর্মান্তিক পরিণাম। মেয়েকে ঘরে আটকে ধর্ষণ চালাত বাবা ও তার বন্ধু। অবশেষে গর্ভবতী তরুণীকে তাঁর ঘরেই মর্মান্তিক অবস্থায় উদ্ধার করল পুলিশ। ঘটনাটি পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম রূপনগরের।বৃহস্পতিবার রাতে তরুণীকে উদ্ধারের আগেই চম্পট দেয় অভিযুক্তরা। কয়েক বছর ধরেই বাবার বিকৃত চাহিদার শিকার ওই তরুণী। প্রথমে বাবা পরে বাবার বন্ধু, দুজনে মিলে দফায় দফায় তরুণীর উপর নৃশংস যৌন নির্যাতন চালাতো। প্রায় প্রতিদিনই দুইজন মিলে তাঁকে ধর্ষণ করত বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসে ওই গ্রামেরই একটি মহিলা ও শিশু সুরক্ষা সংগঠনের তৎপরতায়। তরুণীর করুণ অবস্থা জানতে পেরে তারাই পুলিশকে খবর দেয়। পুলিশের আসার খবর আগেই পেয়ে যায় মেয়েটির ধর্ষক বাবা ও সেই বন্ধু। তাই তল্লাশির আগেই বাড়ি ছাড়ে তারা। ‘হিজাব খুলে পরীক্ষা দিতে বসুন’, নেট দিতে আসা মুসলিম পরীক্ষার্থীকে নির্দেশ প্রায় ক্ষতবিক্ষত অবস্থায় তরুণীকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে ভর্তি করার পর জানা যায়, মেয়েটি সাত মাসের গর্ভবতী। হাসপাতালের বেডে শুয়েই পুলিশকে নিজের বয়ান দেন তরুণী। জানান, কীভাবে দিনের পর দিন ধর্ষণ চলেছে তাঁর উপর। প্রথমে তাঁরা বাবা পরে বাবার বন্ধু। পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। ধরা পড়ার পর নির্যাতন দ্বিগুণ হয়ে যায় বলে জানান আতঙ্কিত নির্যাতিতা। আপাতত তরুণী চিকিৎসাধীন। মনোবিদরাও তাঁর সঙ্গে কথা বলছেন। দুই অভিযুক্তের বিরুদ্ধ পকসো মামলা অভিযোগ দায়ের করেছে পুলিশ।    
   

```