
শেষ আপডেট: 7 September 2023 12:54
দ্য ওয়াল ব্যুরো: জনি ডেপ এবং লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত 'হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ' (What's Eating Gilbert Grape) সিনেমার কথা মনে পড়ে? সেখানে গ্রেপ পরিবারের কর্ত্রী, অর্থাৎ গিলবার্টের মা ছিলেন অত্যন্ত স্থূলকায়া। খানিকটা লোকলজ্জা, এবং খানিকটা অত্যধিক ওজনের কারণে প্রায় শয্যাশায়ী ছিলেন তিনি, ঠিকমতো নড়াচাড়াও করতে পারতেন না। এমনকী, তিনি বাড়ির যে অংশে ঠায় বসে থাকতেন, মাত্রাতিরিক্ত চাপে সেই অংশে কাঠের মেঝেটিও ক্ষতিগ্রস্থ হয়েছিল।
এবার প্রায় একই রকমের একটি ঘটনার কথা জানা গেল মহারাষ্ট্রের ঠাণেতে। সেখানে ১৬০ কেজি ওজনের এক মহিলা বিছানা থেকে পড়ে গিয়েছিলেন (160 Kg woman Falls From Bed)। বাড়ির লোকজন হাজার চেষ্টাতেও তাঁকে তুলতে পারেননি। তাই শেষমেশ খবর দিতে হয় দমকলে (Family calls firefighters)।
দেখতে পেয়েই ছুটে আসেন প্রৌঢ়ার পরিবারের সদস্যরা। কিন্তু সকলে মিলে চেষ্টা করেও তাঁকে তুলে বিছানায় শুইয়ে দিতে ব্যর্থ হয়। এরপরেই আতঙ্কিত হয়ে তাঁরা দমকলে ফোন করেন বলে জানিয়েছেন ঠাণে পুরসভার প্রধান ইয়াসিন তাড়ভি।
খবর পেয়েই সঙ্গে সঙ্গে আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ছুটে যায় মহিলার বাড়িতে। প্রৌঢ়াকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দেন তাঁরা। সূত্রের খবর, পড়ে যাওয়ার দরুন মহিলার কোনও চোট-আঘাত লাগেনি। সুস্থই আছেন তিনি।
আইনস্টাইনের মস্তিষ্ক বিক্রি করছে চিন! আরও খোলতাই হবে বুদ্ধি, কিনবেন নাকি?