Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২ বছর ধরে রাগ পুষে রেখেছিল, ৫৮ বছরের মহিলাকে ধর্ষণ করে খুন করল ১৬ বছরের কিশোর

দ্য ওয়াল ব্যুরো: দু বছর আগে মোবাইল চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে ৫৮ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করল (rape and murder) ১৬ বছরের কিশোর (16-Year-Old Rapes 58-Year-Old Woman)। নৃশংস ঘটনাটি

২ বছর ধরে রাগ পুষে রেখেছিল, ৫৮ বছরের মহিলাকে ধর্ষণ করে খুন করল ১৬ বছরের কিশোর

শেষ আপডেট: 5 February 2023 13:03

দ্য ওয়াল ব্যুরো: দু বছর আগে মোবাইল চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে ৫৮ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করল (rape and murder) ১৬ বছরের কিশোর (16-Year-Old Rapes 58-Year-Old Woman)।

নৃশংস ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেয়া জেলার কৈলাসপুরি গ্রামে গত ৩০ জানুয়ারি (Madhya Pradesh)। পুলিশ সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে নির্যাতিতা মহিলার বাড়িতে টিভি দেখতে যেত প্রতিবেশী ওই কিশোর। সেই সময় তাঁদের বাড়ি থেকে একটি মোবাইল চুরি যায়। সেই ঘটনায় ওই কিশোরকেই অভিযুক্ত করে মহিলার বাড়ির লোকজন। তখনকার মতো চুপ করে গেলেও সেই রাগ এতদিন মনের ভিতর পুষে রেখেছিল নাবালক। প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজছিল সে।

গত ৩০ জানুয়ারি মহিলার স্বামী এবং ছেলে কাজের জন্য গ্রামের বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই বাড়িতে ঢুকে পড়ে ওই নাবালক। নির্যাতিতা তখন ঘুমোচ্ছিলেন। সেই অবস্থার সুযোগ নিয়ে দড়ির সাহায্যে তাঁর মুখে একটি প্লাস্টিকের প্যাকেট শক্ত করে বেঁধে দেয় অভিযুক্ত। তারপর তাঁকে টানতে টানতে নিয়ে যায় বাড়ির একটি নির্মীয়মাণ অংশে। মুখে প্লাস্টিক বাঁধা থাকায় শ্বাসরোধ হয়ে মহিলা যখন একেবারে নিস্তেজ হয়ে পড়েছেন, সেই সময় তাঁকে ধর্ষণ করে ওই কিশোর। একটি লাঠির সাহায্যে তাঁর যৌনাঙ্গটিও ক্ষতবিক্ষত করে দেয় সে। ধর্ষণের পর মহিলার মাথায়, বুকে,গলায় এবং হাতে একটি কাস্তে দিয়ে একাধিকবার কোপ মারে অভিযুক্ত। তারপর বাড়ি থেকে দামি গয়না এবং এক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় সে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। জেরার মুখে ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে সে।

শোরুম থেকে চুরি হিরের হার! সিসিটিভিতে ফাঁস সবটা, চোরের ল্যাজ দেখে তাজ্জব পুলিশ


```