Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ১৪ ঘণ্টা ধরে গণধর্ষণ করল ৮ যুবক! নৃশংস ঘটনা পালঘরে

দ্য ওয়াল ব্যুরো: ১৬ বছরের নাবালিকাকে টানা ১৪ ঘণ্টা ধরে গণধর্ষণ করল ৮ জন (minor Girl Gang-Raped For 14 Hours by 8 men)! সমুদ্রের ধারে ফাঁকা বাংলোয় কিশোরীকে এক এক করে ধর্ষণ করার পর সৈকতে নিয়ে এসে ফের যৌন হেনস্থা করা হয় তাকে। ঘটনায় ইতিমধ্যেই

নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ১৪ ঘণ্টা ধরে গণধর্ষণ করল ৮ যুবক! নৃশংস ঘটনা পালঘরে

শেষ আপডেট: 18 December 2022 13:50

দ্য ওয়াল ব্যুরো: ১৬ বছরের নাবালিকাকে টানা ১৪ ঘণ্টা ধরে গণধর্ষণ করল ৮ জন (minor Girl Gang-Raped For 14 Hours by 8 men)! সমুদ্রের ধারে ফাঁকা বাংলোয় কিশোরীকে এক এক করে ধর্ষণ করার পর সৈকতে নিয়ে এসে ফের যৌন হেনস্থা করা হয় তাকে। ঘটনায় ইতিমধ্যেই ৮ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাস্থল মহারাষ্ট্রের পালঘর জেলার সৈকত তীরবর্তী মাহিম গ্রাম। ধর্ষিতা নাবালিকার বয়ান থেকে জানা গেছে, শুক্রবার রাত ৮টা থেকে তার উপর মর্মান্তিক নির্যাতন শুরু হয় (palghar gang rape)। গ্রামের একটি ফাঁকা বাংলোয় নিয়ে গিয়ে এক এক করে তাকে গণধর্ষণ করে ৮ যুবক। শনিবার সকাল ১০ টা পর্যন্ত নৃশংস নির্যাতন চলে তার উপর।

এরপর অভিযুক্তরা নাবালিকাকে নিয়ে সমুদ্রের ধারে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে ঝোপের মধ্যে ফের নাবালিকাকে যৌন নিগ্রহ করে তারা। পরে তাকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনায় সৎপতি থানায় ৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পালঘর জেলা গ্রামীণ পুলিশের এক মুখপাত্র। নাবালিকার অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে ৮ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

পথ কুকুরকে বাড়ি এনে ধর্ষণ! জেরায় ফাঁস আগেও গরু, ভেড়া, ছাগলের সঙ্গে এক‌ই কাজ করেছেন


```