Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শারীরিক সম্পর্ক স্থাপন করবে কিনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ১৬ বছরের মেয়ের: মেঘালয় হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: যৌন সম্পর্কে সম্মতি দেওয়ার ক্ষেত্রে ভারতে ন্যূনতম বয়স ১৮ বছর। অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী কারও সঙ্গে স্বেচ্ছায় যৌনতায় লিপ্ত হলেও তা পকসো আইনের আওতায় ধর্ষণ বলেই গণ্য করা হয়। কিন্তু ১৬ বছরের এক কিশোরীর ক্ষেত্রে এমন একটি ধর্ষণ

শারীরিক সম্পর্ক স্থাপন করবে কিনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ১৬ বছরের মেয়ের: মেঘালয় হাইকোর্ট

শেষ আপডেট: 26 June 2023 05:48

দ্য ওয়াল ব্যুরো: যৌন সম্পর্কে সম্মতি দেওয়ার ক্ষেত্রে ভারতে ন্যূনতম বয়স ১৮ বছর। অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী কারও সঙ্গে স্বেচ্ছায় যৌনতায় লিপ্ত হলেও তা পকসো আইনের আওতায় ধর্ষণ বলেই গণ্য করা হয়। কিন্তু ১৬ বছরের এক কিশোরীর ক্ষেত্রে এমন একটি ধর্ষণের মামলায় মেঘালয় উচ্চ আদালত রায় দিয়েছে, ১৬ বছরের নাবালিকা যৌন সম্পর্ক এবং সঙ্গমের ব্যাপারে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম!

গত রবিবার মেঘালয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে,যা নিয়ে ইতিমধ্যেই বির্তক শুরু হয়েছে। পকসো আইনের আওতায় দায়ের হওয়া একটি এফআইআর বাতিল করে দিয়ে এই রায় দিয়েছেন বিচারপতি। জানা গেছে, ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল এক যুবক। তারপরেই ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনের ৩ এবং ৪ নম্বর ধারা অনুযায়ী নাবালিকার সঙ্গে সঙ্গমের অভিযোগে এফআইআর করা হয়। কিন্তু অভিযুক্ত সেই মামলায় আদালতকে জানিয়েছিল, তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। সম্পূর্ণ সম্মতির ভিত্তিতেই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল বলে দাবি তার।

সেই মামলার শুনানিতেই বিচারপতি ডব্লিউ ডিয়েংডো তাঁর পর্যবেক্ষনে জানিয়েছেন, 'আদালত বয়ঃসন্ধিতে পৌঁছানো নাবালিকার শারিরীক এবং মানসিক বিকাশে ব্যাপারে পর্যালোচনা করার পর মনে করছে, এই বয়সি (১৬ বেছে এবং তার কাছাকাছি বয়সের অপ্রাপ্তবয়স্কদের কথা বোঝাতে চেয়েছেন) নাবালক-নাবালিকারা নিজেদের ভাল থাকার পাশাপাশি যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার বিষয়েও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম।'

২ বছরের ছেলের পুরুষাঙ্গের চামড়া কেটে ফেলল ডাক্তাররা, জিভে অস্ত্রোপচারের কথা ছিল


```