Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে ১৭ শহরের ১৬টিতে মহিলা মেয়র, গয়ার ডেপুটি মেয়র ছিলেন পুরসভার ঝাড়ুদার

দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) সদ্যই শেষ হয়েছে ১৭টি পুরসভার নির্বাচন। তারমধ্যে গয়া (Gaya) বাদে ১৬টি পুরসভাতেই মেয়র পদে নির্বাচিত হয়েছেন মহিলারা। গয়ার ডেপুটি মেয়রও (deputy mayor) মহিলা। তিনি চিন্তা দেবী। ৬২ বছর বয়সি এই মহিলা গয়ার রাস্তা ঝ

বিহারে ১৭ শহরের ১৬টিতে মহিলা মেয়র, গয়ার ডেপুটি মেয়র ছিলেন পুরসভার ঝাড়ুদার

শেষ আপডেট: 31 December 2022 06:31

দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) সদ্যই শেষ হয়েছে ১৭টি পুরসভার নির্বাচন। তারমধ্যে গয়া (Gaya) বাদে ১৬টি পুরসভাতেই মেয়র পদে নির্বাচিত হয়েছেন মহিলারা। গয়ার ডেপুটি মেয়রও (deputy mayor) মহিলা। তিনি চিন্তা দেবী। ৬২ বছর বয়সি এই মহিলা গয়ার রাস্তা ঝাঁড় দিতেন। বছর দুই আগে পুরসভার ঝাঁড়ুদারের পদ থেকে অবসর নেওয়ার পর তিনি গয়া বাজারে সবজি বিক্রি করতেন। লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের টিকিটে ভোটে লড়াই করে ডেপুটি মেয়র পদে নির্বাচিত হয়েছেন তিনি।

পাটনায় মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপির দুই মহিলা নেত্রী। লালুপ্রসাদ যাদবদের জমানাতেও পাটনা পুর নিগম ছিল বিজেপি দখলে। এবারও তারাই সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। যদিও বাকি শহরগুলিতে বিজেপি তেমন একটা সুবিধা করতে পারেনি।

এবারই বিহারে পুর আইনে বদল এনে মেয়র ও ডেপুটি পদে সরাসরি ভোট হয়েছে। রাজধানী পাটনায় ডেপুটি মেয়র পদটি অতি দরিদ্র শ্রেণির জন্য সংরক্ষিত। কিন্তু মেয়র ডেপুটি মেয়র পদে মহিলা সংরক্ষণ ছিল না। সব দলই ওই দুই পদে মহিলাদের প্রার্থী করে, যেমনটা হয়েছে দিল্লিতে।

পাটনায় মেয়র ও ডেপুটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৬ প্রার্থীর মধ্যে পাঁচজন ছিলেন স্রেফ সাক্ষর। দু’জন মাধ্যমিক ও দু’জন উচ্চমাধ্যমিত পাশ। বাকিরা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি ডিগ্রিধারী। একজন চিকিৎসকও ছিলেন প্রার্থী তালিকায়।

প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়ির পিছনে মহিলার পচা-গলা দেহ উদ্ধার! চাপা পড়েছিল কাদায়


```