Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আরও ১৬ জন মৎস্যজীবীকে গ্রেফতার করল বাংলাদেশ! জলসীমা লঙ্ঘনের অভিযোগ

গত অক্টোবর মাসে ৭৯ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ। নামখানা, কাকদ্বীপ অঞ্চলের বাসিন্দা ছিলেন তাঁরা।

আরও ১৬ জন মৎস্যজীবীকে গ্রেফতার করল বাংলাদেশ! জলসীমা লঙ্ঘনের অভিযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 November 2024 14:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনায় তোলপাড় চলছে। ভারতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এরই মধ্যে আবার বড় ঘটনা। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে আরও ১৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে বাংলাদেশ। একইসঙ্গে তাঁদের ট্রলারটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। 

গত অক্টোবর মাসে ৭৯ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ। নামখানা, কাকদ্বীপ অঞ্চলের বাসিন্দা ছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধেও আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগ উঠেছিল। এবার সেই একই অভিযোগে ১৬ জনকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সবমিলিয়ে ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার করার ঘটনায় উৎকণ্ঠা বাড়ছে। 

নতুন করে যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে তাঁরা গত ১৫ নভেম্বর কাকদ্বীপের হারউড পয়েন্ট এলাকা থেকে এফবি ঝড় নামে ট্রলারে রওনা দিয়েছিলেন। সূত্রের খবর, গত ২২ নভেম্বর তাঁদের গ্রেফতার করেছে বাংলাদেশ। আগের ৭৯ জনের মতো এই ১৬ জনও এখন জেলবন্দি। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত মৎস্যজীবীদের পরিবার। 

কীভাবে ফিরিয়ে আনা হবে এঁদের, কতদিনেই বা তাঁরা ফিরতে পারবেন দেশে, এইসব প্রশ্নের উত্তর আপাতত মিলছে না। মৎস্যজীবী সংগঠন ইতিমধ্যে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে। 


```