Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি, ইটবৃষ্টি, গ্রেফতার বিজেপি বিধায়ক-সহ ১৬ জন

এলাকায় দূষণ ছড়াবে, এই অভিযোগে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি, ইটবৃষ্টি, গ্রেফতার বিজেপি বিধায়ক-সহ ১৬ জন

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 November 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো: ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তিকে ঘিরে রণক্ষেত্রর চেহারা নিল কল্যাণী। এলাকায় দূষণ ছড়াবে, এই অভিযোগে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সূত্রের খবর, সরকারি কাজে বাধা দানের অভিযোগে বিজেপি বিধায়ক-সহ ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, বাধা পাল্টা অভিযান ঘিরে রণক্ষেত্রর চেহারা নেয় এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। লাঠিচার্জও করা হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে কল্যাণী শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, কল্যাণী শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়াতে ১০.২৪ একর জমি আগে থেকেই ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত করেছিল পুরসভা। সেই জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই উত্তেজনা বাড়ছিল। এদিন পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার তরফে ওই জমিতে পাঁচিলের কাজ শুরু করা হয়। এরপরই  স্থানীয়দের একাংশকে নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায় ঘটনাস্থলে হাজির হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বচসা থেকে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জখম হন। এরপরই বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ ১৬জনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকার মধ্যে এভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হলে পরিবেশ দূষিত হবে। গোটা ঘটনার জন্য পুরসভাকে দুষেছেন বিজেপি বিধায়ক। তবে এ ব্যাপারে পুর কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```