Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভালোবাসার 'রসায়ন' বিয়ের কার্ডে, কেরল দম্পতির সৃজনশীলতায় মুগ্ধ শশী তারুর

দ্য ওয়াল ব্যুরো: দুই মনের মধুর রসায়নের ফল, সম্পর্কের গাঁটছড়া। পাত্র-পাত্রীকে যদি দু’টি মৌল হিসেবে ধরা যায়, তাহলে তাঁদের ভালোবাসার অনু-পরমানু মিললেই বিক্রিয়া মানে সম্পর্কের জোড় বেশ পাকাপোক্ত হবে। রসায়ন বইয়ের পাঠ্য বলে মনে হলেও আদপে এমনটাই

ভালোবাসার 'রসায়ন' বিয়ের কার্ডে, কেরল দম্পতির সৃজনশীলতায় মুগ্ধ শশী তারুর

শেষ আপডেট: 14 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: দুই মনের মধুর রসায়নের ফল, সম্পর্কের গাঁটছড়া। পাত্র-পাত্রীকে যদি দুটি মৌল হিসেবে ধরা যায়, তাহলে তাঁদের ভালোবাসার অনু-পরমানু মিললেই বিক্রিয়া মানে সম্পর্কের জোড় বেশ পাকাপোক্ত হবে। রসায়ন বইয়ের পাঠ্য বলে মনে হলেও আদপে এমনটাই মনে করেছেন কেরলের এক যুগল। আর এই ভাবনাকে তাঁরা ফুটিয়ে তুলেছেন তাঁদের বিয়ের কার্ডে।

ভিথুন আর সূর্যা। প্রেম দীর্ঘদিনের। রসায়নের দুই পড়ুয়া তাঁদের সম্পর্কের গাঁটবন্ধনকেও রাসায়নের পাতাতেই বেঁধেছেন। তাই বিয়ের কার্ডে, তাঁরা একে অপরে হয়েছেন দুটি মৌল। তাঁদের থেকে অনু অর্থাৎ দুজনের নামের আদ্যক্ষর Sa Vn বেরিয়ে এসে যুক্ত হয়েছে। বিক্রিয়ার জায়গা থুড়ি বিয়ের ভেন্যু ত্রিবান্দ্রাম, আর বিক্রিয়ার অনুঘটক অবশ্যই ভালোবাসা।

বিয়ের কার্ডে চাকচিক্য অনেকেরই থাকে। মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার দিনকে স্মরণীয় করে রাখতে কেউ ছুটে যান দেশের বাইরে ডেস্টিনেশন ওয়েডিং করতে, কেউ বা গাঁটের কড়ি খসিয়ে ধরে নিয়ে আসেন দেশি বা বিদেশি তারকাকে। অর্থ আর জৌলুষের এই প্রতিযোগিতার দৌড়ে শুধুমাত্র সৃজনশীল ভাবনা নিয়েই বাজিমাত করে দিয়েছেন কেরলের এই যুগল। এমন আশ্চর্য বিয়ের কার্ড সামনে আসার পরই হই হই করে সেটা শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইকের ছড়াছড়ি, কমেন্টে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন ভিউয়াররা। এমন অভিনব ভাবনাকে স্বাগত জানিয়ে দম্পতির শুভ কামনা করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুরও।

https://twitter.com/ShashiTharoor/status/1073161890623311872

নিজের টুইটার হ্যান্ডেলে বিয়ের কার্ডের ছবি পোস্ট করে সাংসদ লিখেছেন, বিবাহিত জীবনে এই দম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করছি। তাঁদের সম্পর্কের রসায়ন এমনি ভাবেই উজ্জ্বল হয়ে থাকুক। পদার্থ বিদ্যার ভাষায় উত্তাপের চেয়ে সম্পর্ক অনেক বেশি আলোকিত হোক, আর বায়োলজি হোক তাঁদের ফুটফুটে সন্তান।

টুইটারে অসংখ্য বার পোস্ট হয়েছে এই বিয়ের কার্ডের ছবি। ভিউয়ারদের প্রসংসায় উচ্ছ্বসিত নব বিবাহিত দম্পতিও। জানিয়েছেন, রসায়নই তাঁদের মিলিয়েছে, তাই বিয়ের আমন্ত্রণপত্র স্মরণীয় করে রাখতে রসায়নেরই হাত ধরেছেন তাঁরা।


```