
শেষ আপডেট: 15 October 2018 18:30
লেনোভো কে৯ মডেলের নতুনত্ব হল ফ্রন্ট ও রিয়ার মিলিয়ে এর চারটি ক্যামেরা। ফোনের সামনে ও পিছনে দু'টি করে ১৩ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরা, সঙ্গে ফ্ল্যাশ লাইট। ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লের ফোনটিতে রয়েছে ২.৫ ডি গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ওরিও সিস্টেমের ফোনটি ২জিবি ও ৩জিবি র্যামে, মাইক্রো এসডি কার্ড দিয়ে মেমোরি বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। তা ছাড়া LTE, ব্লুটুথ ও ওয়াই-ফাই তো রয়েছেই।
কালো ও নীল এই দুটি রঙেই মিলবে কে৯-এর মডেল। দামও একেবারে বাজেটের মধ্যেই। ভারতের বাজারে এই মডেলের দাম শুরু ৮,৯৯৯ টাকা থেকে।
লেনোভো এ৫ মডেলেও রয়েছে চমক। ডুয়াল সিম এ৫-এ রয়েছে ZUI ৩.৯-এর অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও সিস্টেম। ৫.৪৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে স্ক্রিনের সঙ্গে ৮ মেগাপিক্সেল সেন্সরের ফ্রন্ট ও ১৩ মেগাপিক্সেল সেন্সরের ব্যাক ক্যামেরা। ১৬ জিবি ও ৩২ জিবি র্যামের ফোনে মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।
এই মডেলের মূল আকর্ষণ এর ব্যাটারি কোয়ালিটি। ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির কয়ালিটির ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভারতের বাজারে এই ফোনের দাম শুরু ৫,৯৯৯ টাকা থেকে। সবচেয়ে কম ২জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজের মডেলের দাম ৫,৯৯৯ টাকা। ৩জিবি র্যামের সঙ্গে ৩২ জিবি স্টোরেজ চাইলে দাম পড়বে ৬,৯৯৯ টাকা। ফোনের স্টোরেজ কোয়ালিটির সঙ্গে দামও বাড়বে।